বুধবার, ০১ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

মামলায় হেরে গিয়ে শ্রমিক লীগ নেতার নেতৃত্বে সমাজসেবক নাসির উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে পূর্বপরিকল্পিত, মিথ্যা-বানোয়াট মামলা খারিজ হওয়ায় স্থানীয় সমাজসেবক নাসির উদ্দীনের সম্মানহানির উদ্দেশ্যে মানববন্ধন করেছে ঢাকার তেজগাঁও থানা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দীনের নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও শ্রমিকলীগের বেশকিছু নেতাকর্মী। রোববার সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের নূরিয়া দাখিল মাদ্রাসার সামনের রাস্তায় এ মানববন্ধন হয়। বিষয়টি আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে নিশ্চিত করেছেন বালিপাড়ার […]

প্রতিনিধি ডেস্ক

১৮ জুন ২০২৫, ১৬:৪১

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে পূর্বপরিকল্পিত, মিথ্যা-বানোয়াট মামলা খারিজ হওয়ায় স্থানীয় সমাজসেবক নাসির উদ্দীনের সম্মানহানির উদ্দেশ্যে মানববন্ধন করেছে ঢাকার তেজগাঁও থানা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দীনের নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও শ্রমিকলীগের বেশকিছু নেতাকর্মী।

রোববার সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের নূরিয়া দাখিল মাদ্রাসার সামনের রাস্তায় এ মানববন্ধন হয়। বিষয়টি আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে নিশ্চিত করেছেন বালিপাড়ার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল। 

এতে উপস্থিত ছিলেন বালিপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি গাফফার হাওলাদার, সহ-সভাপতি হাসেম হাওলাদার, বেলায়েত বয়াতী, যুগ্ম সম্পাদক সরোয়ার হাওলাদার, প্রচার সম্পাদক আ. রহিম ফকির, সদস্য জিয়া হাওলাদার, ডালিম হাওলাদার, ইসমাইল, শাহাআলী বেপারী, আ. রব হাওলাদার, বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বাপ্পি হাওলাদার,

চন্ডিপুর ইউনিয়ন যুবলীগ নেতা রানা, যুবলীগ নেতা সোহেল গাজী, ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল সিকদার, রুবেল গাজী, তেজগাঁও থানা শ্রমিকলীগ নেতা রাজু হাওলাদার, শ্রমিকলীগ নেতা গিয়াস হাওলাদার ও কর্মী বাপ্পী হাওলাদারসহ ভাড়াটিয়া কিছু নারী-পুরুষ এনে মানববন্ধন করেন। 

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, গত বছর (০৩ নভেম্বর) ওই শ্রমিকলীগ নেতা জসিম উদ্দিনের মাদক ব্যবসায় বাঁধা দেন নাসির উদ্দিন। সমাজসেবক নাসির উদ্দিনের কারণে মাদক ব্যবসা করতে না দুই সন্তানের জননী রিজিয়া আক্তার (৩২) নামে তালাকপ্রাপ্ত এক নারীকে দিয়ে নাসির উদ্দীনের বিরুদ্ধে খুলনা জেলার নারী ও শিশু ট্রাইবুনাল নং-১ আদালতে একটি ধর্ষণ মামলা করান।

পিবিআইকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। ঘটনার স্থান খুলনা হলেও একজন স্বাক্ষী বাদে সকল স্বাক্ষী ইন্দুরকানী উপজেলার পশ্চিম বালিপাড়ার স্থায়ী বাসিন্দা। খুলনার একমাত্র স্বাক্ষী বাদীর আপন চাচাতো বোন শামীমা।

স্বাক্ষী তার জবানবন্দীতে বলেন, মামলায় উল্লিখিত ২৩ অক্টোবর ২০২৪ দুপুর থেকে ২৬ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত বাদী তার খুলনার বাড়ীতে ছিল। ঘটনা সম্পর্কে বাদী তাকে কিছুই জানায়নি। ২৫ /৩/২৫ তারিখ পিবিআইয়ের তদন্ত রিপোর্টের ভিত্তিতে আদালত মামলাটি খারিজ করে দেয়। এর পর থেকে উদ্দিন আরো বেপরোয়া হন। 

এদিকে নাসির উদ্দিন অভিযোগ করেন, কুরবানীর ঈদের পরেরদিন হত্যার উদ্দেশ্যে  জসিম উদ্দীনের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী পশ্চিম বালিপাড়া-চৌকিদার হাট সংযোগ ব্রীজের কাছে মোশাররফ হোসেন হাওলাদারের বাড়ীর সামনে তার উপর হামলা করে। সেখানে তার সঙ্গে থাকা ৭ জন আহত হয়।

জীবন রক্ষার্থে একপর্যায়ে মোশাররফ হোসেন হাওলাদারের ঘরে আশ্রয় নিলে সেখানেও তারা হামলা করে। পরে ইন্দুরকানী থানার পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বর্তমানে নাসির উদ্দীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এছাড়াও মানববন্ধনে অংশ গ্রহণকারী একাধিক ব্যক্তি জানান, আমাদেরকে ভুল বুঝিয়ে এখানে উপস্থিত করা হয়। এবং জসিম উদ্দীন এলাকায় ভয়ের রাজত্ব সৃষ্টি করেছে। নাসির উদ্দীনের ওপর হামলার ঘটনায় কেউ যাতে স্বাক্ষী না দেয় সে জন্য বাড়ী বাড়ী গিয়ে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ করেন তারা।

অভিযুক্ত শ্রমিকলীগ নেতা জসিম উদ্দীন জানান, আমার নামে নাসির উদ্দীন ৭টি মামলা করেছে। এছাড়া তার বিরুদ্ধে স্বাক্ষী দেওয়ায় সে আমাকে হুমকি-ধমকি দিচ্ছে। যেকারণে আমি মানববন্ধন করেছি। সাংবাদিকরা অভিযুক্তের কাছে ৭টি মামলার কাগজপত্র চাইলে সে একটি জিডির কপি ছাড়া অন্য কোন কাগজপত্র দেখাতে পারেনি। 

এ বিষয় নাসির উদ্দীন বলেন, শ্রমিকলীগ নেতা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কিছু প্রভাবশালী লোকদের প্রশ্রয়ে আমার নামে চরিত্রহনন ও রাজনৈতিক উদ্দেশ্যে ওই নারীকে প্রলুব্ধ করে একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। তদন্ত শেষে আদালত অভিযোগটি খারিজ করে দিয়েছে। তার মাদকসাম্রাজের আধিপত্য টিকিয়ে রাখতে জসিম উদ্দীন এই মানববন্ধন করেছে।

এছাড়াও আমাকে হয়রানি করতে আদালতের নির্দেশকে উপেক্ষা করে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে আওয়ামীলীগ, মাদক ব্যবসায়ী এবং ভাড়াটিয়া লোকদের নিয়ে মানববন্ধন করে। 

বালিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল বলেন, নাসির উদ্দীনের উপর হামলার বিষয় মিমাংসার কথা ছিল। পরে হামলাকারীরা শ্রমিকলীগ নেতা জসিমের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের লোকদের নিয়ে মানববন্ধন করেছে শুনেছি।

বর্তমান সময়ে এরকম ঘটনা যেহেতু ঘটেছে, সে ক্ষেত্রে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এলাকায় কোনো নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া যাবে না। 

ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, মানববন্ধন ও হামলার ঘটনায় জড়িত দু’পক্ষই অভিযোগ দিলে গ্রহণ করা হবে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।