পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকাজল ইউনিয়নের চরকাজল বাজারে গত ১৫ জুন রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
১৭ জুন, মঙ্গলবার গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ বিতরণ কার্যক্রম করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক দোকান মালিককে ৭ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান এবং গলাচিপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ৬ হাজার টাকা নগদ অর্থ, দুই বান করে ঢেউটিন, শুকনো খাবার (চাল, ডাল, তেল, লবণ) এবং ৫টি করে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাফর রানা ও বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ জুন গভীর রাতে চরকাজল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ও একটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হয় এতে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে।