নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার মদনে সৌরভ (৬) নামের এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে প্রতিবেশী বনার চৌধুরীর গোয়াল ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশু সৌরভ উপজেলার উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামের শফিউল্লার একমাত্র ছেলে।
শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি।
পারিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু সৌরভ সোমবার ভোরে পাশের বাড়ির এক গৃহ শিক্ষকের নিকট প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ে বাড়ি না আশায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। একই গ্রামের বনার চৌধুরীর নিজে গোয়ালঘর পরিষ্কার করতে যায়।
দরজা খুলে শিশুটির রক্তমাখা অবস্থায় পড়ে থাকতে দেখে ডাক চিৎকার শুরু করলে লোকজন এগিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে পরিবারের সদস্যরা উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা যায়।
প্রতিবেশী দোকানদার জাহাঙ্গীর জানান, ভোর ৬টার দিকে ৫০ টাকা নিয়ে তার দোকান থেকে সিগারেট নিতে আসে। দোকান থেকে প্রায় ১০ গজ সামনে বনার চৌধুরীর গোয়ালঘর থেকে সৌরভের লাশ উদ্ধার করা হয়।
ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, শিশু সৌরভ আমার পাশের বাড়ির। আজ সকালে শিশুটি বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়তে যায়। পরে পাশের বাড়ি বনার চৌধুরীর গোয়ালঘর তার লাশ পায়। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা চাই সঠিক তদন্ত করে প্রকৃত দোষিদের আইনের আওতায় আনা হোক।
নিহত শিশু সৌরভের বাবা শফিউল্লাহ জানান, তার নিস্পাপ শিশুটিকে কেন হত্যা করা হয়েছে তিনি জানেন না। কাহারো সাথে কোন শত্রুতা নেই তার। সুষ্ঠু বিচার চাই দাবি করেন তিনি।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, দেওসহিলা গ্রামে সৌরভ নামে এক শিশুর মরদেহ একটি গোয়াল ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমি ঘটনা স্থলে আছি। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।