মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

দণ্ডপ্রাপ্ত ৪ আসামি প্রবেশনে মুক্তি পেয়ে রং করে দিলো শহরের প্রধান সড়কের ১১ স্পিডব্রেকার

আক্কাছ আলী,মুন্সিগঞ্জ প্রতিনিধি মুন্সিগঞ্জের আদালতের চলমান পৃথক দুটি মাদক মামলার দণ্ডপ্রাপ্ত ৪ আসামি প্রবেশনে মুক্তি পেয়ে সমাজের ভালো কাজের অংশ হিসেবে শহরের প্রধান সড়কের ১১ টি স্পিডব্রেকারে সাদা রঙের কাজ ঈদুল আজহার পরদিন থেকে শুরু করে বৃহস্পতিবার দিবাগত রাতে শেষ হয় রং করার কাজ। শুক্রবার (১৩ জুন) দুপুরের দিকে সরেজমিনে দেখা গেছে, প্রবেশনে মুক্তি পেয়ে […]

প্রতিনিধি ডেস্ক

১৩ জুন ২০২৫, ২১:১১

আক্কাছ আলী,মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের আদালতের চলমান পৃথক দুটি মাদক মামলার দণ্ডপ্রাপ্ত ৪ আসামি প্রবেশনে মুক্তি পেয়ে সমাজের ভালো কাজের অংশ হিসেবে শহরের প্রধান সড়কের ১১ টি স্পিডব্রেকারে সাদা রঙের কাজ ঈদুল আজহার পরদিন থেকে শুরু করে বৃহস্পতিবার দিবাগত রাতে শেষ হয় রং করার কাজ।

শুক্রবার (১৩ জুন) দুপুরের দিকে সরেজমিনে দেখা গেছে, প্রবেশনে মুক্তি পেয়ে আসামীরা নিজ দায়িত্বে ঈদুল আযহার পরদিন তথা গেলো রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটক ’’সেবা বাতায়নের’’ সম্মুখে থাকা স্পিডব্রেকার রং করার কাজ শুরু করে টানা পাঁচ দিনে শহরের দক্ষিন কোর্টগাঁও লিচুতলা, পুরাতন কাচারী এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার, মুন্সিগঞ্জ পৌর ভবনের সামনে, শহরের প্রধান বাজার ও শহরের খালইষ্ট এলাকার মোট ১১ টি স্পিডব্রেকারের সাদা রং করার কাজ শেষ করেছেন।

বিষয়টি নিশ্চিত করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. আবু হানিফ বলেন, সদ্য বিদায়ী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের তত্ত্বাবধানে জেলা প্রশাসকের কার্যালয়ের সেবা বাতায়ন গেট হতে শহরের থানার পুল পর্যন্ত প্রতিটি স্পিডব্রেকার এগুলোতে রং করা হয়েছে। সড়কে দুর্ঘটনা এড়াতেই ওই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের উদ্যোগে মহতী এ কাজ করেছেন দণ্ডপ্রাপ্ত ৪ আসামি।

তিনি আরোও জানান, চলতি বছরের মে মাসের শেষের দিকে মুন্সিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত- ৩ এর বিচারাধীনে থাকা পৃথক দু’টি মাদক মামলায় ৪ আসামীর প্রত্যেককে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।

রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত ওই আসামীরা সমাজের জন্য ভালো কাজ করার সুযোগ চেয়ে প্রবেশনে মুক্তি প্রার্থনা করেন বিচারকের কাছে। এতে বিচারকাজ চলাকালে দুর্ঘটনা এড়াতে জেলা শহরের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টের স্পিডব্রেকার রং করার জন্য আসামিদের কাছে উপস্থাপন করেন বিচারক। সড়কে নির্বিঘ্ন যানবাহন চলাচলের সুবিধার্থে বিচারকের এমন উদ্যোগে তাৎ¶ণিক সম্মতি জানান আসামীরা। এ সময় ৪ আসামির রায় স্থগিত করে দণ্ডপ্রাপ্ত ওই আসামিদের প্রবেশনে মুক্তি দেন ওই বিচারক।

এ প্রসঙ্গে অনুভূতি জানতে চাইলে ওই আসামীরা তাদের নাম পরিচয় প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন। তারা জানান, মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েও সমাজের জন্য কাজ করতে পেরেছেন-এটাই তাদের আনন্দ। একইভাবে সমাজের ভালো কাজের ফলস্বরূপ প্রবেশনে মুক্তি পেয়ে আরো ভালো কাজে অংশ গ্রহণ করবেন বলে জানান।

শহরের ব্যাটারিচালিত মিশুক চালক মনির হোসেন বলেন, সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্পিডব্রেকার থাকলেও তাতে কোনো রং করা ছিল না। এতে দিনের বেলায় যানবাহন চলাচলে তেমন অসুবিধা না হলেও রাতের বেলায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ ছিল। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকত। এখন স্পিডব্রেকার এগুলোতে সাদা রং লাগানো হয়েছে। নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারবে।

পথচারী মো. কাসেম মোল্লা (৬২) জানান, স্পিড ব্রেকারে রং না থাকার কারণে অনেক সময়ই ড্রাইভাররা প্যাসেঞ্জারকে বিপদে ফেলে দিতেন। মিশুক কিংবা অটোরিকশা স্পিডব্রেকারে ধাক্কা খেয়ে যাত্রীদের পড়ে যাওয়ার উপক্রম হতো। যারাই এখন স্পিড ব্রেকারে রং করে দিচ্ছেন তারা সমাজের জন্য ভালো কাজ করছেন বলে আমি মনে করি।

এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.পারভেজ আলম বলেন, প্রবেশন মঞ্জুর করা মূলত বিজ্ঞ আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। কোন ব্যক্তি যখন আইনের দৃষ্টিতে দোষী সাব্যস্ত হওয়ার উপক্রম হয় কিংবা ব্যক্তি যদি দোষ স্বীকার করে তখন বিজ্ঞ আদালতের কাছে প্রবেশনের সুযোগ পাওয়ার জন্য আদালতের গোচরীভূত করা যায়।

আদালত যদি উপযুক্ত মনে করেন, আইনের অধীনে প্রবেশন আদেশের শর্তাবলি পালনে অঙ্গীকারবদ্ধ করে অপরাধী তার সংশোধন ও পুনর্বাসনে উপকৃত হতে পারে, তখন আদালতে নিয়োজিত প্রবেশন অফিসারকে অপরাধীর চরিত্র, প্রাক বংশ পরিচয়, পারিবারিক পারিপার্শ্বিক ও তথ্যাদি বা অবস্থান তদন্ত করে একটি প্রাক দণ্ডাদেশ প্রতিবেদন আদালতের নিকট দাখিল করার অনুরোধ করেন।

তদন্তে প্রবেশন অফিসার যদি বুঝতে পারেন যে, অপরাধীর প্রবেশনের বা সমাজ ভিত্তিক সংশোধনের সুযোগ রয়েছে তা হলে তিনি প্রবেশনের সুপারিশ করেন। অন্যথায় অপরাধীকে শান্তি পেতে হয়। বিজ্ঞ আদালত মামলার কাগজপত্র ও সার্বিক অবস্থা পর্যালোচনা করে স্ব-উদ্যোগেও প্রবেশন মঞ্জুর করতে পারেন।

মুন্সিগঞ্জ জেলা ট্র্যাফিক বিভাগের পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন বলেন, কারা স্পিডব্রেকারে রং করে দিয়েছে-তা আমার জানা নেই। তবে যাদের টাকায় এ কাজ করা হয়েছে, নিঃসন্দেহে তা মহতির কাজ।

সারাদেশ

‘ফরহাদকে জামাই হিসেবে পেয়ে গর্বিত, আমাদের মেয়েও কম নয়’ : পৌর জামায়াতের আমির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এসএম ফরহাদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস সানজিদা-এর বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর কাঁটাবন জামে মসজিদে জোহরের নামাজের পর পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আকদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফরহাদের মামাতো ভাই লুৎফুর রহমান জানান, উভয় পরিবারের সদস্যদের পাশাপাশি […]

নিউজ ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২৫, ২২:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এসএম ফরহাদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস সানজিদা-এর বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর কাঁটাবন জামে মসজিদে জোহরের নামাজের পর পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আকদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফরহাদের মামাতো ভাই লুৎফুর রহমান জানান, উভয় পরিবারের সদস্যদের পাশাপাশি ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের উপস্থিতিতে শান্ত ও সংক্ষিপ্ত পরিসরে আকদ সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শামসুজ্জামান হেলালীসহ উভয় পরিবারের স্বজনরা।

এসএম ফরহাদ চট্টগ্রামের সন্তান। তার বাবা মাওলানা ফোরকান চট্টগ্রামের ঐতিহ্যবাহী বায়তুশ শরফ মাদ্রাসার প্রিন্সিপাল। ফরহাদ পরিবারের বড় ছেলে এবং ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডাকসুর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

অপরদিকে কনে জান্নাতুল ফেরদৌস সানজিদা ফেনীর সোনাগাজী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম সমাজ বড়বাড়ির সন্তান। তিনি স্থানীয় জামায়াত নেতা ও ব্যবসায়ী এমদাদুল্লাহ কাজলের বড় মেয়ে। সানজিদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী এবং চাকসুর নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন।

সোনাগাজী পৌর জামায়াতের আমির মাওলানা কালিম উল্যাহ বলেন, “ফরহাদকে জামাই হিসেবে পেয়ে আমরা গর্বিত। আমাদের মেয়েও কোনো অংশে কম নয়। চাকসু নির্বাচনে ছয় হাজার ভোট পেয়ে সানজিদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচিত হয়েছে।”

উল্লেখ্য, জিএস ফরহাদের বাগদান অনুষ্ঠান ডিসেম্বরের মাঝামাঝি হওয়ার কথা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে পারিবারিক সিদ্ধান্তে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।