মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় গত জুলাই মাসে আন্দোলন চলাকালে নিহত হৃদয় তরুয়া এবং আহত ২১ জনের পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ উপহার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।আজ শনিবার (৭ জুন) ঈদের নামাজের পর, জেলা প্রশাসকের নির্দেশনায় মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম নিজে আহতদের বাড়িতে গিয়ে ঈদ উপহার পৌঁছে দেন
এবং পরিবারের খোঁজখবর নেন।আহত ও অসুস্থ ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছেও সমপরিমাণ আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে, যাতে তারা ঈদ উৎসবে কিছুটা হলেও আনন্দে কাটাতে পারেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নিহত হৃদয় তরুয়া সহ আহত ২১ জনের মধ্যে কেউ পায়ে গুলির ক্ষত নিয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন, কেউবা চোখ হারানো বা মাথায় গুলির চিহ্ন নিয়ে জীবন সংগ্রাম করছেন। তবে, অনেকে জীবিকার তাগিদে এখনও রিকশার প্যাডেল ঘুরিয়ে চলেছেন, তাদের সাহস ও ধৈর্য্য সবাইকে অনুপ্রাণিত করছে।
যারা এলাকার বাইরে থাকেন বা যোগাযোগের বাইরে রয়েছেন, তাদের জন্যও আর্থিক সহায়তা পাঠানো হচ্ছে। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মির্জাগঞ্জের প্রতিনিধিরাও ইউএনও’র সাথে ছিলেন।