আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষ্যে নীলফামারীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩২৭জন সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (০২ জুন) সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে ভাতাভোগী সদস্যদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল পোলার চাল, প্যাকেট সেমাই, গুড়ো দুধ, সুজি, নুডুলস, সয়াবিন তেল ও চিনি। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. মাজহারুল ইসলাম ভূঁইয়া ইয়া পিভিএম।
এসময়ে জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট জোসনা বেগম, কিশোরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছা: মায়া বেগম, সৈয়দপুর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার নুরবানু আক্তার , সদর উপজেলা প্রশিক্ষক মো. রকিবুল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা মুমতাহেনা মোস্তারী প্রমূখ।