মনিরুল ইসলাম ,নাটোর প্রতিনিধি:
র্যালি ও বেলুন উড়িয়ে নাটোরে তিন দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আসমা শাহিন।
রবিবার(২৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে নাটোর রাজবাড়ী এলাকা থেকে একটি র্যালি বের করে জেলা প্রশাসন।
র্যালিটি সদর উপজেলা মডেল ভূমি অফিস চত্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এসময় মেলার স্টল গুলো পরিদর্শন সেবা গ্রহিতাদের মাঝে ২শ গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক। মেলাটি চলবে ২৭ মে পর্যন্ত।
নাটোর সহকারী ভূমি কমিশনার ফরহাদ আহমেদ জানান, মেলায় ভূমি সংক্রান্ত সকল সেবা দেযা হবে। মেলায় ১২জনকে অধিগ্রহনকৃত জমির চেক বিতরন করা হয়েছে। জমি সংক্রান্ত যে কোন আবেদন করলে তা আমলে নিয়ে নিস্পত্তি করা হবে বলে জানান, এই কর্মকর্তা।