নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের মোহননপুর গ্রামে ব্যারিস্টার অপু ভূইয়া ‘র পৃষ্ঠপোষকথায় মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে
২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৭৪ জন শিক্ষার্থীদের নগদ ২৫ শত টাকা করে অনুদান বিতরণ করা হয়।
নাসির উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি সাবেক সাবরেজিষ্টার মোঃ নুরুল ইসলাম ভুঁইয়া,পৃষ্ঠপোষক ব্যারিস্টার অপু ভূইয়া।
আরো বক্তব্য রাখেন মুসুল্লি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল হক,খারুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল তারেক,কাশিনগর উচ্চ বিদ্যালযের প্রাধান শিক্ষক মতিউর রহমান,সিংরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফর হোসেন,শুভখিলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দীন,মুসুল্লি কলেজের প্রভাষক শফিউল আলম মুকুল,সাংবাদিক আতাউর রহমান বাচ্চু,শিক্ষার্থী তনিমা আক্তার প্রমুখ।