আবু সাঈদ সিংড়া(নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলা হাট এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সিংড়া ক্যাম্পের অভিযানে ১৬ টন ২১০ কেজি চাল আটক করেছেন। ২১ মে বুধবার দিবাগত রাত ৯টার দিকে খাদ্য অধিদপ্তর লেখা যুক্ত দুই ট্রাক চাল জব্দ করা হয়।
সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা গেছে, কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য অধিদপ্তরের) বরাদ্দকৃত চাল সরকার কর্তৃক সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে পাঠানো হয়।
ইউএনও কর্তৃক বরাদ্দকৃত চাউল ইউএনও-এর অধিনস্ত উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের কাছে সরকারি উন্নয়ন মূলক কাজে এলাকাভিত্তিক পাঠানো হয়। শ্রমিকেরা কাজের বিনিময়ে টাকা নেয় চাউল নেয়না।
চেয়ারম্যান ও মেম্বারগণ ইউএনও কে অবগত করে চাউল ব্যবসায়ীদের কাছে চাউল বিক্রয় করে টাকা শ্রমিকদের দেওয়া হয়। কিন্ত খাদ্য অধিদপ্তর,সরকারি চাল গুলো ক্রয়বিক্রয় সম্পুর্ন নিষিদ্ধ।
এছাড়াও চাল বিতরনের সময় চাউল উত্তোলন করেই চাউল বিক্রয় করে ও চাউল গুদামঘরে রাখে কিছু অসাধু চাউল ডিলার। সূত্রটি আরো জানায় এই চাল সিংড়া থেকে বড়াই গ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ বিষয়ে জানার জন্য সিংড়া উপজেলা নির্বাহী অফিসারকে তার সরকারি নম্বরে বারবার ফোন করেও তিনি ফোন রিসিভ করেননি।
এই চাল যিনি ক্রয় করেছেন সেই ব্যবসায়ী বাবু কমিশনার জানান, সমস্যার নিয়ম কানুন মেনেই চাল ক্রয় করা হয়েছে। আমরা সেই কাগজপত্র প্রদর্শন করে জব্দ চাল ছাড়িয়া আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।