কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দুটি পৃথক অভিযানে ১৭০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ মে ২০২৫) দিনভর এসব অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে সকাল ১০টা ১০ মিনিটে কোতয়ালী মডেল থানার অন্তর্গত আমড়াতলী ইউনিয়নের শিমপুর মীরবাড়ি এলাকায় একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ১২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয় দুই মাদক ব্যবসায়ীকে। তারা হলেন—
১. সৈয়দ রাব্বি (৩১), পিতা-সৈয়দ রহমান, গ্রাম-শিমপুর (মীরবাড়ী), আমড়াতলী ইউনিয়ন, কোতয়ালী মডেল থানা।
২. মোঃ খোরশেদ আলম (৫০), পিতা-মৃত ফরিদ মিয়া, গ্রাম-কোদালিয়া, বাকশিমুল ইউনিয়ন, বুড়িচং থানা।
এর আগে একইদিন ভোর ৫টা ৪৫ মিনিটে আরেকটি অভিযান চালানো হয় কোতয়ালী মডেল থানার অন্তর্গত পাঁচথুবী ইউনিয়নের কাপ্তান বাজার এলাকায়। এ সময় একটি প্রাইভেটকার থেকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয় আরও দুই জনকে। তারা হলেন—
১. মোঃ সবুজ হোসেন (২৫), পিতা-আবুল হোসেন, গ্রাম-কাকৈরতলা, বরুড়া থানা।
২. মোসা: মায়া আক্তার (২৬), স্বামী-মোঃ আল আমিন, গ্রাম-উত্তর তেতাভূঁমি, ব্রাহ্মণপাড়া থানা।
ডিবি পুলিশের এই সফল অভিযানে কুমিল্লায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। পৃথক এই দুই ঘটনায় কোতয়ালী মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।