মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং ২০০৮ সাল ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকে নাটোর সদরের প্রার্থী দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবিকে নিয়ে কটুক্তি ও ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নাটোরে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(২০ মে) বেলা ১১ টার দিকে নাটোর শহরের বড় হরিশপুর চকরামপুর এলকা থেকে মিছিল টি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শ্রমিক ইউনিয়ন কার্যালয় এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়
সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম বুলবুল, সাধারন সম্পাদক আব্দুল মজিদ,সহ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন ফ্রেসবুকে ফেক আইডি থেকে যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের বিচার এই নাটোরের মাটিতে হবে।