নীলফামারীর কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে রফিকুল ইসলাম (২১) নামে এক যুবককে ১৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রফিকুল ইসলাম কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মসজিদপাড়ার বাসিন্দা।বুধবার (১৪ মে) বিকেল সাড়ে চারটার দিকে আদালতে আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন নীলফামারী নারী
ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ এ.বি. এম গোলাম রসুল।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ৭ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে একই এলাকার চৌদ্দ বছর বয়সী অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ করেন।
এ ঘটনায় ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর মাসে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলা করেন ওই ছাত্রীর বাবা।
আদালতের রাষ্ট্রপক্ষে আইনজীবী জানান, মামলার দীর্ঘ শুনানি শেষে রফিকুলের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে নারী
ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারায় তিন বছর আটক আদেশ এবং একই আইনের ৯(১) ধারায় দশ বছর আটক আদেশ দিয়ে বিনাশ্রম কারাদন্ড দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ পিপি গোলাম মোস্তফা সজীব বলেন,‘ মামলার বাদির কন্যার অপহরণসহ ধর্ষনের ঘটনায় তিনি মামলাটি দায়ের করেছিলেন।
দীর্ঘ ছয় বছর তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মোট ১৬ জন স্বাক্ষী উপস্থাপন করেছেন। আমরা রাষ্ট্র পক্ষে ১৬ জন স্বাক্ষী উপস্থাপন করে এই মামলার সত্যতা প্রমানে সক্ষম হয়েছি।