মোঃ হাচান আল মামুন, দীঘিনালা খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি দীঘিনালা মেরুং ইউনিয়ন এর বেতছড়ি এলাকা থেকে ধর্ষণের অভিযোগে মোঃ হারুনর রশীদ (৩৬) কে গ্রেফতার করে দীঘিনালা থানা পুলিশ ।
সোমবার(১১মে) ধর্ষণের শিকার নারী নিজে বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা দায়ের করেন। ধর্ষণকারী মোঃ হারুনুর রশিদ উপজেলার মেরুং ইউনিয়নের বেলছড়ি এলাকার মো: মমতাজ আলী সওদাগর এর ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, অভিযুক্ত আসামি মোঃ হারুনুর রশিদ ভিকটিম নারীর ভাইয়ের বন্ধু হওয়ার সুবাদে প্রতিনিয়ত ভাইয়ের সাথে তাদের বাড়িতে আসা যাওয়া করত সেই সূত্রে পরিচয় হয়।
গত ০৬মে ঐ নারী তার শ্বশুর বাড়িতে থাকাকালীন সময় স্বামীর সাথে মনোমালিন্য হওয়ায় পিতার বাড়িতে সংবাদ দিলে ভাই ও তার বন্ধু অভিযুক্ত মো: হারুনুর রশিদ ভিকটিম ঐ নারীকে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি নিয়ে আসে। আনার সময় আসামি মো: হারুনুর রশিদের কুদৃষ্টি পরে এবং অশ্লীল অঙ্গভঙ্গি দেখায়।
এরপর গত (১০মে) রবিবার সকাল সাড়ে ৯টায় আসামি মোঃ হারুনুর রশীদ ভিকটিম নারী বাপের বাড়িতে গিয়ে তার পিতা-মাতা অনুপস্থিতে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনায় ভিকটিম নারী বাদী হয়ে ১১মে দীঘিনালা থানায় আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দাখিল করেন।
এবিষয়ে দীঘিনালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া বলেন, ভিকটিম নারীর অভিযোগের ভিত্তিতে আসামি মোঃ হারুনুর রশিদকে গ্রেফতার করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) এর ৯(১)ধারায় মামলা রুজু করা হইল। আসমীকে আদালতে প্রেরণ করা হয়েছে।