সোমবার, ৩০ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নাটোরে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস ২০২৫ উদযাপন

মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধি : দ্বন্দে কোন আনন্দ নেই আপোস করো ভাই, লিগ্যাল এইড পাশে আছে কোন চিন্তা নাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (২৮ এপ্রিল) সোমবার নাটোরে উদযাপিত হলো জাতীয় আইন সহায়তা দিবস ২০২৫। জেলা লিগ্যাল এইড অফিস, নাটোরের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। দিবসের শুরুতে সকাল ৭.৪৫ মিনিটে […]

প্রতিনিধি ডেস্ক

২৮ এপ্রিল ২০২৫, ২০:৫২

মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধি :

দ্বন্দে কোন আনন্দ নেই আপোস করো ভাই, লিগ্যাল এইড পাশে আছে কোন চিন্তা নাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (২৮ এপ্রিল) সোমবার নাটোরে উদযাপিত হলো জাতীয় আইন সহায়তা দিবস ২০২৫। জেলা লিগ্যাল এইড অফিস, নাটোরের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়।

দিবসের শুরুতে সকাল ৭.৪৫ মিনিটে জেলা লিগ্যাল এইড অফিস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে জেলা ও দায়রা জজ, বিজ্ঞ বিচারকবৃন্দ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধিবৃন্দ সহ সরকারি কর্মকর্তা, আইনজীবী,মানবাধিকার কর্মী,সাংবাদিক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে বৃক্ষরোপন ও সিভিল সার্জন মোঃ মুক্তাদির আরেফিন নিজ রক্তদানের মধ্যে দিয়ে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনে এক আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব শেখ মোঃ নাসিরুল হক,ও আয়োজক হিসেবে দ্বায়িত্ব পালন করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ জনাব ইসমত আরা তুশি।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোছাঃ মৌসুফা তানিয়া মৌলি, (সহকারী জজ), এ সময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আলামিন,নারী শিশু আদালতের বিচারক জনাব আব্দুর রহিম, জেলা প্রশাসকের প্রতিনিধি জনাব আছমা খাতুন,  পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব,একরামুল হক (পিপিএম) জেলা আইজীবি সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর জনাব রুহুল আমিন টগর, মোঃ শরিফুল ইসলাম মুক্তা সাধারণ সম্পাদক নাটোর জেলা আইনজীবী সমিতি নাটোর, এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্বাইন্ড হিউম্যান রাইটস,ওয়ার্ল্ডের নাটোর জেলা আঞ্চলিক শাখার সভাপতি মোঃ আব্দুস শহিদ ও যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রাসেল শেখ ও ময়েনউদ্দিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “আইন সকলের জন্য সমান—এটি বাস্তবায়ন করতে হলে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইন সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বক্তারা আরও উল্লেখ করেন, দেশের দরিদ্র, অসহায় ও বঞ্চিত জনগণের অধিকার সুরক্ষায় জেলা লিগ্যাল এইড অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান, মামলা দায়ের এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার মাধ্যমে জনগণের ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজতর করা হচ্ছে।

এছাড়াও জেলা লিগ্যাল এইড থেকে বিনা খরচে সুবিচার প্রাপ্ত বাক্তিদ্বয় বিনা খরচে সুবিচারের গল্প তুলে ধরেন।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে লিগ্যাল এইড সংক্রান্ত গণসচেতনতা বৃদ্ধি বিষয়ক কার্যক্রম পরিচালিত হয়। এছাড়াও, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে আইন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।

জেলা লিগ্যাল এইড অফিসের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সাধারণ মানুষের জন্য আইনি সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।