মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক

আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে ইট ভাটার মালিকদের দাদনের পাওনা টাকার অভিযোগে ইট ভাটা বন্ধের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ইট ভাটাটি বন্ধ করায় দুই কোটি টাকার লোকসানে পড়েছে মালিকপক্ষ। বিপাকে পড়েছে তিন শতাধিক কর্মরত শ্রমিকরা। তবে ইটভাটা বন্ধের বিষয়টি অস্বীকার করেন দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক(এসআই) সাখোয়াত হোসেন। জানা যায়,নাগরপুর উপজেলার তিরছা গ্রামে মেসার্স […]

প্রতিনিধি ডেস্ক

২৩ এপ্রিল ২০২৫, ১৬:৪৯

আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলে ইট ভাটার মালিকদের দাদনের পাওনা টাকার অভিযোগে ইট ভাটা বন্ধের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ইট ভাটাটি বন্ধ করায় দুই কোটি টাকার লোকসানে পড়েছে মালিকপক্ষ।

বিপাকে পড়েছে তিন শতাধিক কর্মরত শ্রমিকরা। তবে ইটভাটা বন্ধের বিষয়টি অস্বীকার করেন দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক(এসআই) সাখোয়াত হোসেন।

জানা যায়,নাগরপুর উপজেলার তিরছা গ্রামে মেসার্স তিরছা বিকস্ নামে ২০১৭ সালে দুই একর জায়গার উপর নির্মিত হয়। তিনবছর মালিকদের নিজস্ব টাকায় ব্যবসা পরিচালনা করে আসলেও ২০২০ সালে স্থানীয়দের কাছ থেকে দাদনে টাকা নেয় মালিক পক্ষ।

গত তিন বছর সেই দাদনের টাকা যথাক্রমে মিটিয়ে দিচ্ছে মালিক পক্ষ। ব্যবসায়ীক মন্দা হওয়ার চলতি বছর মালিক পক্ষ জমি বিক্রি করে ইট ভাটাটি ধারাবাহিকতা রক্ষায় চালু করেন। ২ রাউন্ড ইট পোড়ানোকালে দাদনের দেওয়া পাওনাদাররা চাপ দিতে থাকে।

পর্যায়ক্রমে কিছু-কিছু পরিশোধ করতে থাকলেও পাওনাদারা সাকুল্য দাদনের টাকা পরিশোধ চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মেসার্স তিরছা ব্রিকস্(ইট ভাটার) মালিক নজরুল ইসলাম, মিজানুর রহমান,নুরুল ইসলাম জানায়-অভিযোগের ভিত্তিতে নাগরপুর থানার পুলিশের উপপরিদর্শক(এসআই) সাখোয়াত হোসেন মালিক পক্ষ পাওনাদারদের মধ্যে ৪ জন ও একজন মালিক দিয়ে ৫জন ইটভাটা পরিচালনার জন্য দায়িত্ব দেন।

দুই সপ্তাহ পরিচালনার পর তারা ভাটার দায়িত্ব ছেড়ে চলে যান। পরে থানায় গেলে দায়িত্বরত এসআই বলে দেন পাওনাদের চেক দিয়ে দেন নইলে ইট ভাটা বন্ধ থাকবে। সেই থেকে দুইমাস যাবত ইট ভাটাটি বন্ধ রয়েছে। এতে মালিক পক্ষের প্রায় দুই কোটি টাকা লোকসান হয়েছে বলে জানায়।

তারা জানায়, মৌসুমে দুই রাউন্ড ইট পুড়ানোর পর বন্ধ হয়ে যাওয়ায় তাদের অপুরণীয় ক্ষতি হয়েছে। একদিকে জমি বিক্রি করে ইটভাটায় চালান দিয়েছে অপরদিকে ভাটা বন্ধ থাকায় দাদনের টাকা পরিশোধ করতে পারছেনা।

তারা আরও জানায় গত তিন বছরে দাদনের টাকার লাভ্যাংশ যথাযথভাবে দিয়ে আসছি। অনেকের টাকা প্রায় শেষ পর্যায়ে,এই মুহুর্তে পুলিশ ভাটাটি বন্ধ করে দেওয়ায় আমরা পথে বসে গেছি।

তারা আরও জানায় তাদের ওই ভাটায় ৫ লাখ কাঁচা ইট রয়েছে। ইট গুলো দ্রত পোড়াতে না পারলে নষ্ট হয়ে যাবে।

স্থানীয় একাধিক ব্যাক্তি জানায়,আমরাও ওই ভাটায় দাদনে টাকা দিছি,কিছু-কিছু টাকা পেয়েছি। ইট ভাটা বন্ধ না থাকলে আরও কিছু টাকা পেতাম। একবারে বন্ধ করে দেওয়ায় আমরা কোন টাকাইতো পাচ্ছিনা।

নামপ্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি জানান, ওই ইটভাটায় তিনিও বেশকিছু টাকা পায়। এছাড়াও ওই ইটভাটার উপরে ৩’শ পরিবার চলে। ইটভাটাটি বন্ধ থাকায় তারা বিপাকে পড়েছে,অর্ধহারে দিনাপাত করছে। ইটভাটির দ্রæত কার্যক্রম পরিচালনার দাবি জানান তিনি।

এ বিষয়ে, নাগরপুর থানার পুলিশের উপসহকারী(এসআই) সাখোয়াত হোসেন মুঠোফোনে জানান, ইটভাটাটি তিনি বন্ধ রাখার জন্য বলে নাই। এছাড়াও তিনি ট্রেনিংয়ে রয়েছে বলে জানান। ট্রেনিং থেকে এসে বিষয়টি দেখার আশ্বাস দেন।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।