মজনুর রহমান আকাশ, মেহেরপুরঃ
মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে আওয়ামীলীগ নেতাসহ ১২জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে এদেরকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে আজ বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। এদের মধ্যে ৩জন আওয়ামীলীগ নেতা কমীর্ রয়েছে। অন্যান্যদের বিরুদ্ধে রয়েছে আদালতের গ্রেপ্তারী পরওয়ানা ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন— মেহেরপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস মোঃ আনারুল ইসলাম আনার (৬১), নতুন দরবেশপুর স্কুলপাড়ার সাজ্জাদ হোসেনের ছেলে নাঈমুল ইসলাম(৩২), আমদহ গ্রামের সুকুর আলীর ছেলে রশিদুল ইসলাম ওরফে রাশিদ (৩৮), হঠাৎ পাড়ার মোনাজাত আলীর ছেলে শাহাবুদ্দিন (৪০), নতুন মদনাডাঙ্গার মৃত জমির মাস্টারের ছেলে মুস্তাক আহম্মেদ(৪২), শোলমারী তমসের আলী@তনার ছেলে মোফাজ্জেল হোসেন @ মোফা(৪৪),
গাংনী থানার জোড়পুকুড়িয়ার অফেজ উদ্দিনের ছেলে আওয়ামীলীগের সক্রিয় কর্মী ফয়সাল হোসেন (৪৯), রামদেবপুর গ্রামের মৃতঃ ইউসুব মন্ডলের ছেলে মোজাম্মেল হক (৪৫), মাগুরা জেলা সদরের সাচানি রাউতাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে রাজু আহম্মেদ (২২), মুজিবনগর বাগোয়ানের কাহিরুল ইসলামের ছেলে মোঃ মিঠুন (৩২), বিশ্বনাথপুরের রাহিন বিশ্বাসের ছেলে মোঃ রুবেল(২৮) ও ভবেরপাড়ার আবদার আলীর ছেলে মোঃ এনামুল হক (৪৫)।
আসামীদেরতে গ্রেপ্তার পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে মেহেরপুর জেলা পুলিশ।