সোমবার, ৩০ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে নেত্রকোনায় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি :  সারাদেশে অব্যাহত খুন, ধর্ষণ, সন্ত্রাসী ও ডাকাতি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় শহরের ছোট বাজার স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ছাত্র ইউনিয়ন এ বিক্ষোভ সমাবেশ করে।  জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আহাম্মেদ তানভীর মোকাম্মেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান […]

প্রতিনিধি ডেস্ক

২৫ ফেব্রুয়ারী ২০২৫, ২০:৩৪

নেত্রকোনা প্রতিনিধি : 

সারাদেশে অব্যাহত খুন, ধর্ষণ, সন্ত্রাসী ও ডাকাতি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় শহরের ছোট বাজার স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ছাত্র ইউনিয়ন এ বিক্ষোভ সমাবেশ করে। 

জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আহাম্মেদ তানভীর মোকাম্মেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান সায়েমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সহকারী সাধারণ সম্পাদক মাহমুদ হাসান প্রান্ত, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পৃথ্বীরাজ রুদ্র।

সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের মানুষ যে আকাঙ্খা ধারণ করে বর্তমান সরকার গঠন করেছিল সরকার প্রতি মুহূর্তে সেই আকাঙ্খাকে পদদলিত করছে। ৩৬ দিনের এই গণঅভ্যুত্থানে নারী ও পুরুষ শিক্ষার্থীসহ সকল নাগরিক রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে যে অনন্য লড়াই রচনা করেছিল ৫ আগস্টের পর থেকেই সেই নারীদের উপর নেমে আসছে ভয়াবহ নিপীড়ন ও অপমানের নানা ঘটনা।

প্রতিদিন লোমহর্ষক ঘটনা মানুষের সামনে হাজির হচ্ছে। যেন ধর্ষণ ও গণধর্ষণের মহোৎসব চলছে দেশে। দেশের কোথাও নিরাপত্তা নেই। নিজের বাড়ি থেকে শুরু করে কর্মক্ষেত্র, গণপরিবহন, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান কোথাও নারীসহ দেশের কোন মানুষই নিরাপদে পথ চলতে পারছে না। সমান গতিতে চলছে ছিনতাই, ডাকাতি, খুন ও রাহাজানিসহ মব সন্ত্রাস। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতো অবনতি ঘটেছে যা নজিরবিহীন। 

বক্তারা আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত স্বৈরাচারী আওয়ামীলীগের উপর দোষ চাপিয়ে নিজের দায়িত্ব সারতে চাচ্ছেন। আবার কখনও পূর্বের শাসকদের সুরে বলতে শুনছি ‘সব সময়ই এই রকম ছোট খাট ঘটনা ঘটে আসছে’। এহেন দায়িত্বহীন বক্তব্য জাতিকে আরও হতবাক করেছে।

পূর্বের স্বৈরাচারী ব্যবস্থার উদাহরণ দিয়েই আজকে গণঅভ্যুত্থান এর সরকার যদি বলেন এই রকম তো আগেও ঘটেছে সেটা ভয়ানক অন্যায়। এ অবস্থার পরিবর্তন করার লক্ষ নিয়েই দুই হাজারের অধিক ছাত্র শ্রমিক জনতা জীবন দিয়েছে। ফলে একই বয়ান শোনার জন্য আপনাদের ঐ পদে বসানো হয় নি। 

নেতৃবৃন্দ দ্রুততম সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে সকল ধর্ষণ, খুন, ছিনতাই, ডাকাতি ও মব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান। একইসাথে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সকল ব্যর্থতার দায়ে অপসারণের দাবি করেন৷ অন্যথায় আগামীদিনে বৃহত্তর গণপ্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।  

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।