শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

এসি বাস বন্ধের নেপথ্যে ঘটনা উদঘাটন

জাবের হোসেন, ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে অক্সিজেন টু ফটিকছড়ি চলিত জনপ্রিয় বাহন “চট্টলা চাকা এক্সপ্রেস” নামক এসি বাস পরিবহনটি হঠাৎ বন্ধের নেপথ্যে ঘটনা উদঘাটন নিয়ে বিশেষ প্রতিবেদন।   ২০২২ সালের মাঝামাঝিতে ফটিকছড়িতে প্রথম বারের মত যাত্রা শুরু করেছিল এই “চট্টলা চাকা এক্সপ্রেস ” নামের এসি বাসটি। শুরু থেকেই এই বাসের সঠিক ব্যবস্থাপনা, বাসের সৌন্দর্য্য, নিয়ম শৃঙ্খলা, যাত্রীদের […]

প্রতিনিধি ডেস্ক

২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:৩৭

জাবের হোসেন, ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে অক্সিজেন টু ফটিকছড়ি চলিত জনপ্রিয় বাহন “চট্টলা চাকা এক্সপ্রেস” নামক এসি বাস পরিবহনটি হঠাৎ বন্ধের নেপথ্যে ঘটনা উদঘাটন নিয়ে বিশেষ প্রতিবেদন।  

২০২২ সালের মাঝামাঝিতে ফটিকছড়িতে প্রথম বারের মত যাত্রা শুরু করেছিল এই “চট্টলা চাকা এক্সপ্রেস ” নামের এসি বাসটি। শুরু থেকেই এই বাসের সঠিক ব্যবস্থাপনা, বাসের সৌন্দর্য্য, নিয়ম শৃঙ্খলা, যাত্রীদের মাঝে চমৎকারভাবে সাড়া ফেলেছে। 

এরি ধারাবাহিকতায় দীর্ঘ দিন ধরে সুনামের সাথে এই বাস পরিচালিত হয়ে আসছে। কিন্তু বিগত জুলাই বিপ্লব ৫ আগষ্ট এর পর চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মালিক সমিতি পক্ষ থেকে বাসের নিবন্ধন অনুমোদন ইত্যাদি অভিযোগ এর প্রেক্ষিতে এটি বন্ধ হয়ে যায়। এরপর কিছু দিন চলার পর আবারো প্রায় দুই মাস পর এই বাসটি বন্ধ করে দেওয়া হয়।

এই কারণ সম্পর্কে এই এসি বাস মালিকের এর প্রতিনিধি হিসেবে জনাব শাহজাহান বলেন ” আমি দীর্ঘ দিন ধরে প্রায় ২০০৩ সাল থেকে এই বাস সার্ভিসের ও সমিতির সাথে জড়িত। আমরা প্রথমে ৩ জন মিলে ৪ টা বাস নিয়ে এই এসি বাসের যাত্রা শুরু করি। মানুষের চাহিদার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আরো কয়েটি বাস মাঠে নামাই সাথে আরো কয়েকজন ইনভেস্টর আমাদের সাথে যুক্ত হয়।

এরপর ও আমরা আমাদের যাত্রীদের যতাযথ সেবার মান, নিয়ম শৃঙ্কলা, সৌন্দর্য্য বজায় রাখার প্রেক্ষিতে আমারা যাত্রীদের কাছ থেকে ভালো সাড়া পেয়ে আসছি। কিন্তু বিগত ৫ আগষ্টের পর কিছু স্বার্থউন্মেষি মহলের প্রতিহিংসা ও ষড়যন্ত্রের শিকার হয়। তারা গাড়ি নিবন্ধন, অনুমোদন ইস্যু নিয়ে প্রশ্ন তুলে। আমার কাছে বিআরটিএ অনুমোদনকৃত সব ডকুমেন্টস আছে।

এটা কোন ইস্যু না আসলে প্রধান ইস্যু হলো নন এসি বাস মালিকরা মনে করছে আমাদের এসি বাসের কারণে তাদের যাত্রী হচ্ছে না, তারা বাসে গাদাগাদি করে আগের মত যাত্রী তুলতে পারছে না, আগের তুলনায় যাত্রী ও কমে গেছে। আমাদের সুশৃঙ্খল সেবা, সুষ্ঠু ব্যবস্থাপনা দেখে তারা ঈর্ষান্মিত হয়ে আমাদের উপর চড়াও হয়েছে। 

তাদের এই বাধা বিপত্তি ও এসব প্রতিহিংসা ও প্রতিবন্ধকতার কারণে আমরা এক পর্যায়ে এসব এসি বাস বন্ধ করতে বাধ্য হয়েছি। কিন্তু আমরা অল্প সময়ে আমাদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা, সুষ্ঠু পরিচালনার কারণে সাধারণ যাত্রীদের মাঝে আস্থা ও প্রবল আগ্রহ তৈরি করেছি। তাই তারা এটি পুনরায় চালু করার জন্য দাবী তুলেছে।

এ ব্যাপারে ফটিকছড়ি জাতীয় নাগরিক কমিটির আহব্বায়ক বিশিষ্ট ব্যাংকার জনাব মো: একরামুল হক বলেছেন “ফটিকছড়ি টু অক্সিজেন চট্টলা চাকা এসি বাস সার্ভিসটি ফটিকছড়ি হতে চট্টগ্রাম শহরে যাতায়তকারী যাত্রীদের জন্য একটি আরামদায়ক ও সাশ্রয়ী হিসেবে জনগণের কাছে তুমুল জনপ্রিয় ছিলো।

বিশেষ করে ফটিকছড়িতে কর্মরত সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সঠিক সময়ে অফিসে পৌছানো ও অফিস শেষে বাসায় ফেরত আসার একটি চমৎকার সার্ভিস হিসেবে আস্থা অর্জন করেছিলো।

তিনি আরো বলেন, ৫ অগাস্টের পর এ সার্ভিসটি বন্ধ হয়ে যাওয়াতে এ রোডে যাতায়াতকারী যাত্রীরা চরম বিপাকে পরে। এই সার্ভিসটি বন্ধ হয়ে যাওয়ার পর ননএসি ও লোকাল সার্ভিসের বাসগুলো যাত্রীদের সাথে খেয়ালখুশি মতো ভাড়া নির্ধারণ ও সময়ক্ষেপণ করে গন্তব্যে পৌঁছাতে কোন নিয়মনীতি মেনে চলছে না।এতে করে যাত্রীদের কর্মঘন্টা নষ্ট হচ্ছে ও বেশীসংখ্যক যাত্রী পরিবহন করার কারনে দূর্ঘটনা ও বাড়ছে।

যাত্রীদের সার্বিক সমস্যা বিবেচনা করে প্রশাসন ও বাস মালিক সমিতি এই সার্ভিসটি পূণরায় চালুর করার উদ্যোগ গ্রহন করে জনগণের ভোগান্তি কমানোর জন্য সংশ্লিষ্ট সকল পক্ষ কে জাতীয় নাগরিক কমিটি, ফটিকছড়ি উপজেলা শাখার পক্ষ হতে অনুরোধ জানাচ্ছি।

একটি বিষয় মনে রাখা উচিত জনগণই এদেশের মালিক। জনগণকে ভোগান্তিতে রেখে কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে তার জবাব জনগণই দিবে।

এই ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তর জেলা সংগঠক আকিব হাসান মাহি বলেন ” ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পর দেশের সর্বস্তরের সংষ্কার চলছে তারই ধারাবাহিকতায় ফটিকছড়ি  জনসাধারণের স্বার্থে, জনগণের ভোগান্তি দূর করার লক্ষ্যে চট্টলার চাকা এক্সপ্রেস এসি বাসটি মাঠে চায়, এর জন্য আমারা প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে, তারা যদি আমাদের দাবী মেনে নেই তাহলে আমার এই কর্মসূচি উইথড্র করবো। নাহ হয় কঠোর কর্মসূচি বহাল থাকবে।

এই ব্যাপারে ফটিকছড়ি জামায়াতের আমির জনাব নাজিম উদ্দিন ইমুকে প্রশ্ন করলে তার জবাবে তিনি বলেন, ৫ আগষ্ট এর পর এই বাস কিছুদিন বন্ধ ছিল, এর পর এটা আবার চালু হয়, এর পর আবার কি কারণে বন্ধ হয় জানি না, তবে  শহরগামী যাত্রীদের ভোগান্তি দূর করতে এটি পুনরায় চালু হওয়া অতন্ত্য জরুরি। এই বিষয়ে সমধানের জন্য সংশ্লিষ্ট কিছু ব্যক্তি আমার সাথে যোগাযোগ করেছে, এটা নিয়ে আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনায় বসবো। 

এই ব্যাপারে ফটিকছড়ি বিএনপির সদস্য সচিব জহির আজম বলেন, চট্টলার চাকা এক্সপ্রেস অতন্ত্য চমৎকার বাস সার্ভিস। কিন্তু এই বাস হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণ কি আমি জানি না। তবে এই বাসের ব্যবস্থাপনা প্রসংশার দাবীদার। কারণ অন্যান্য লোকাল বাস গুলো তে উঠলে যাত্রীরা অনেক হয়রানি হয়, তাদের ব্যবহার টিক নেই, পথে পথে যাত্রী তুলে তারা অনেক ভোগান্তি তে ফেলে। তার তুলনায় এসি বাস অনেক ভালো। আমি শীগ্রই এটিকে রাস্তায় চায়।

এই ব্যাপারে এসি বাসের একজন নিয়মিত যাত্রী বিশিষ্ট ব্যাংকার জনাব ইলিয়াস হোসেন বলেন” এই এসি বাস চালু হওয়ার এটি আমাদের ফটিকছড়িবাসীর ভাবমূর্তিকে উজ্জ্বল করেছ, উত্তর চট্টগ্রামে ক্লোস ডোর এসি বাস সার্ভিস হিসেবে এটাই প্রথম বাস সার্ভিস যা উন্নত সেবার একটা উজ্জ্বল দৃষ্টান্ত।

যারা ব্যক্তিগত গাড়ি এফোর্ড করতে পারে না তাদের জন্য এটি অতন্ত্য চমৎকার বাহন। যা আমাদের ফটিকছড়ি বাসীর আর্থ সামাজিক উন্নয়ন, ও মর্যাদাকে বৃদ্ধি করেছে। এটা কেন বন্ধ হয়েছে জানি না কিংবা এটার মালিক কে বা কারা সেটা ও আমার জানার বিষয় না তবে আমি একজন সাধারণ যাত্রী হিসাবে আমি চায় এই গাড়ি পুনরায় চালু হোক। ফটিকছড়ি সকল মানুষ এটা এখন প্রানের দাবী যে, এই বাস আবার চালু করে মানুষের সকল ভোগান্তি কাটিয়ে স্বস্তিতে, স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করুক এটাই ফটিকছড়িবাসীর প্রত্যাশা।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।