সোমবার, ৩০ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সখীপুর যাদবপুর ইউনিয়নে কৃষি জমির মাটি কাটার হিড়িক

আব্দুল্লাহ আল মামুন,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ  টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদপুর ইউনিয়নে অবাদে কৃষি জমির মাটি কাটছে একটি চক্র। ওই চক্রের মুল হোতা বেড়বাড়ি এলাকার মাসুম নামের এক মাটি ব্যবসায়ী। মাটি ব্যবসায়ী ওই মাসুমের বড় ভাই সাবেক চেয়ারম্যান হওয়ায় তার প্রভাবে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মারপিটের ভয় দেখায়। […]

প্রতিনিধি ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৫, ২৩:০৫

আব্দুল্লাহ আল মামুন,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ 

টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদপুর ইউনিয়নে অবাদে কৃষি জমির মাটি কাটছে একটি চক্র। ওই চক্রের মুল হোতা বেড়বাড়ি এলাকার মাসুম নামের এক মাটি ব্যবসায়ী। মাটি ব্যবসায়ী ওই মাসুমের বড় ভাই সাবেক চেয়ারম্যান হওয়ায় তার প্রভাবে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মারপিটের ভয় দেখায়।


সরেজমিনে দেখা যায়, উপজেলার যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ী পাহাড়ী লাল মাটি ও টুকলিপাড়া গ্রামের ৪ টি পয়েন্টে কৃষি জমিতে ভেকু মেশিন বসিয়ে দিনেদুপুরে অবাদে মাটি কেটে বিক্রি করছে ওই মাটি ব্যবসায়ী। মাটি নেওয়ার কাজে ব্যবহার করছে দানব ট্রাক্টর। গ্রামীন সড়কে ট্রাক্টর ব্যবহার করায় একদিকে যেমন গ্রামীন সড়ক নষ্ট হচ্ছে অপরদিকে সাধারণ মানুষ ও কোমলমতি শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়াতে ব্যাপক সমস্যা হচ্ছে,ঘটছে নানা দুর্ঘটনা।


স্থানীয়রা জানায়, সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নে মাসুম একজন চিহিৃত মাটি ব্যবসায়ী। তার রয়েছে বিশাল সিন্ডিকেট,তার প্রভাবে বেড়বাড়ী এলাকার বনভুমিতে লাল মাটি কেটে রাতের আধারে বিক্রি হচ্ছে। তিনি কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করছে দীর্ঘ এক যুগ ধরে। তার মাটি কাটায় সহযোগীতা করে আসছে স্থানীয় প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও ভুমি অফিসের কয়েক ব্যক্তি। এজন্য তিনি বেপরোয়া। তারা জানায় বেড়বাড়ী গ্রামের বনভুমিতে তার ভাই ও মাসুম মিলে লাল মাটি কেটে বিক্রি করে কোটি কোটি হাতিয়ে নিচ্ছে। প্রশাসনের অসাধু কর্মকর্তাদের সাথে আতাত ও স্থানীয় প্রভাব থাকায় এব্যবসা তিনি করে যাচ্ছে। কেউ তার এহেন কর্মে বাধা দিতে পারেনা। প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটায়।


স্থানীয়রা আরও জানায় প্রথমে নিরীহ কৃষককে টাকার প্রলোভন দেখিয়ে কৃষি জমির মাটি কিনে। সেখানে ১৫ থেকে ২০ ফুট গভীর করে মাটি কাটে। সামান্য বৃষ্টি এলে পাশের জমি ভেঙে পড়ে। পরে কমদামে সেই খেতের মাটি কিনে বিক্রি করে ওই মাসুম। ভুক্তভোগীরা ওই মাটি ব্যবসায়ীর বিচার দাবি করেন।
শিক্ষার্থীরা জানায় দিনের বেলায় সড়ক দিয়ে মাটি ভর্তি দানব ট্রক্টর চলাচল করায় স্কুল কলেজে যেতে নানা সমস্যা ও দুর্ঘটনার শিকার হতে হয় তাদের। কেউ যেন দেখার নেই। মাঝে মধ্যে প্রশাসন অভিযান পরিচালনা করলেও পর মুহুর্ত থেকেই ফের চালু হয় মাটি নেওয়া ট্রাক্টর।


মাটি ব্যবসায়ী মাসুম বলেন,সে এক সময় মাটির ব্যবসা করতো। দেশের সার্বিক পরিস্থিতির কারণে এবার তেমন কাটছে না। তবে কিছু মানুষের অনুরোধে তাদের বাড়ি বান্ধার কাজের জন্য মাটি বিক্রি করছি।
 এবিষয়ে সখীপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল রনী মুঠোফোনে জানায়, সরেজমিনে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।