আলমগীর চৌধুরী রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই আরোহী দু’যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে ওই গ্রামের মাদ্রাসার নিকটে। নিহত মোটরসাইকেল আরোহী সুইট (২৫) পুরাতন বাস্তপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে ও নাহিদ (২০) একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তারা ঘটনাস্থলে মারা যায়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় , সুইট ও নাহিদ মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে পাশ্ববর্তী রঘুনাথপুর গ্রাম থেকে নিজ গ্রাম পুরাতন বাস্তপুরে ফিরছিলো। গ্রামে ঢোকার মুখে মাদ্রাসার নিকট রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাক্টরের পিছনে দ্রুতগতির মোটরসাইকেলে ধাক্কা লাগলে দু’জন ঘটনাস্থলেই মারা যায়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, পুরাতন বাস্তপুর গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জন মারা গেছে । ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।