সোহেল রানা, সিংগাইর প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে পিস্তলসহ জনতার হাতে এক ডাকাত আটক হয়েছে। জনতা উত্তম মধ্যম দেয়ার পর থানা পুলিশের হাতে তুলে দেয়। ডাকাতির ঘটনায় এক সদস্য পালিয়ে যায়।
আটককৃত ডাকাত উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বকচর গ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ বাবু মিয়া (৩৫)
রবিবার(৯ ফেব্রুয়ারী) ভোর ৫ টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, চন্দননগর এলাকার সোহরাব হোসেনের বাড়িতে রাত ৪ টার দিকে গরু ডাকাতি করতে গেলে তাকে দেখে দেখে ফেলেন বাড়ীর কর্তা সোহরাব হোসেন। এসময় সোহরাবকে মারধর করে ডাকাতরা পালাতে গেলে ১ জন ডাকাতকে হাতে কামড় দিয়ে ধরে রাখেন এসময় ডাকাত দলের অন্য এক সদস্য পালিয়ে যায়। আটককৃত ডাকাত বাবু মিয়ার (৩৫) নিকট একটি ৭.৬২ মডেলের পিস্তল পাওয়া যায়।
এবিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত অস্ত্রটির ভিতরে ম্যাগাজিন লক হয়ে আছে।