শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

পবা হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডে, মহাসড়কে দুর্ঘটনা রোধ এবং যানজট নিরশনের জন্য সচেতনতা, দিকনির্দেশনা মূলক মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  ২৮ জানুয়ারি মঙ্গলবার রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুরে পবা হাইওয়ে থানা, বগুড়া রিজিয়ন এর উদ্যোগে পবা হাইওয়ে থানার প্রাঙ্গনে মোঃ শহিদ উল্লাহ্ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত) হাইওয়ে পুলিশ […]

প্রতিনিধি ডেস্ক

২৯ জানুয়ারী ২০২৫, ০৮:২৩

রাজশাহী ব্যুরো

কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডে, মহাসড়কে দুর্ঘটনা রোধ এবং যানজট নিরশনের জন্য সচেতনতা, দিকনির্দেশনা মূলক মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

২৮ জানুয়ারি মঙ্গলবার রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুরে পবা হাইওয়ে থানা, বগুড়া রিজিয়ন এর উদ্যোগে পবা হাইওয়ে থানার প্রাঙ্গনে মোঃ শহিদ উল্লাহ্ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত) হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন এর সভাপতিত্বে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী মোজাম্মেল হক এর সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম আজাদ ডিআইজি (অপারেশন পশ্চিম) বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার, উত্তরা, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলী আহমেদ হাশমী, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ বগুড়া রিজয়ন। 

আরো উপস্থিত ছিলেন মতিউর রহমান, সভাপতি বানেশ্বর বনিক সমিতি, মোঃ আব্দুল আজিজ, সাবেক ইউপি সদস্য বানেশ্বর ইউনিয়ন, মোহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক রাজশাহী সিটি কলেজ ছাত্রদল, আহসান হাবিব, শ্রমিক দল রাজশাহী জেলা শাখা, নাজমুল হুদা বাবু, জেলা সেচ্ছাসেবদল যুগ্ম আহবায়ক, মোঃ শাহজাহান সরকার, জিয়া পরিষদ, পুঠিয়া উপজেলা, জাহিদুল ইসলাম টিটু মাস্টার, যুগ্ম আহ্বায়ক, পুঠিয়া উপজেলা জিয়া পরিষদ, মাহতাব মাস্টার, স্বেচ্ছাসেবক দল পুঠিয়া উপজেলা, মোঃ শাহজামান সাবু, সদস্য পুঠিয়া উপজেলা বিএনপি, মোঃ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ৪ নং ওয়ার্ড বিএনপি, সাদেকুর রহমান, সভাপতি শিবপুর বণিক সমিতি, আব্দুস সোবহান মন্ডল ৪ নং ওয়ার্ড সভাপতি বিএনপি, জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ৪নং ওয়ার্ড বিএনপি, আতাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি, মোঃ আব্দুল গাফফার (বুলবুল), সাধারণ সম্পাদক বানেশ্বর ইউনিয়ন যুবদল, মোঃ খোরশেদ আলম, বানেশ্বর ইউনিয়ন বিএনপি, মোঃ সালাউদ্দিন বাবু, ৪নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ আতিকুর রহমান, ছাত্রশিবির বানেশ্বর ইউনিয়ন, এছাড়াও পবা হাইওয়ে থানার দায়িত্বে থাকা এসআই সাজ্জাদ, সার্জেন্ট সাগর, সার্জেন্ট নবীন, এএসআই আহসান হাবীব, এএসআই মতিয়ার রহমান, নায়েক আব্দুর রাজ্জাক, নায়েক দারাজ, রুবেল, নাহিদ, লিটন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।

আলোচনা সভায় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ প্রধান অতিথি আবুল কালাম আজাদ ডিআইজি (অপারেশন পশ্চিম) বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার, উত্তরা, ঢাকা এর উপস্থিতিতে কয়েকটি দাবি প্রেরণ করেন। দাবি গুলো হলো রাজশাহী নাটোর মহাসড়কের বানেশ্বর বাজারে হাটের ২ দিন (শনিবার ও মঙ্গলবার) যানজট দ্রুত নিরসন করা, ট্রাফিক নিরাপত্তা নিশ্চিত করা, ফোরলেন রাস্তা নির্মাণ করা, দুর্ঘটনা রোধ করা, রাস্তায় বালি ভর্তি খোলা ট্রাক জব্দ করা, স্কুল-কলেজের সামনে গাড়ির অতিরিক্ত গতি ও উচ্চশব্দে হর্ন বাজানো থেকে বিরত থাকা, দ্রুতগতির মোটরসাইকেল ও সাইলেন্সার খোলা মোটরসাইকেল আইনের আওতায় নিয়ে আসা, শিবপুর বাজারে সিসি ক্যামেরা লাগানো, স্কুল পারাপারের জন্য নিরাপত্তা নিশ্চিত করা এবং পবা হাইওয়ে থানার নাম সংস্কার করে শিবপুর হাইওয়ে থানা নামকরণ করা।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন আমারা আপনাদের দাবি গুলো পূরণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমরা পুলিশ বাহিনী সবসময় জনগণের সেবায় নিয়োজিত। তবে এই কাজে আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য। যার পরিপেক্ষিতে আজকের এই সচেতনতা মূলক কমিউনিটি পুলিশং সভা ও ওপেন হাউস ডে মতবিনিময় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই কমিউনিটি পুলিশং সভা ও ওপেন হাউস ডে মতবিনিময় আলোচনা সভা প্রতি ২ মাস পর পর আয়োজন করা হবে। এই আলোচনার মাধ্যমে আমি আপনাদের থেকে শুনবো আমরা আপনাদের দাবিগুলো কতটুকু পূরণ করতে পারলাম এবং কি দাবি বাদ পড়লো সেগুলো আপনাদের কাছে থেকে জানতে পারবো এবং আমরা সেগুলো পূনরায় বাস্তবিত করার চেষ্টা করবো।

তিনি আরও বলেন আমরা আপনাদের কিছু দাবি ইতিমধ্যে বাস্তবায়ন করেছি আমরা আশা করি যে, আপনাদের সহযোগিতা পেলে পুরোপুরি উন্নতি করতে পারবো। পবা হাইওয়ে থানার নাম সংস্করণ এর প্রসঙ্গে তিনি বলেন এটা সড়ক ও জনপদ মন্ত্রণালয়ের আওতাধীন আমরা তাদের কাছে নাম সংস্করণ প্রসঙ্গে একটি আবেদন পত্র পাঠিয়েছি আবেদন পত্রটি প্রক্রিয়াধীন আছে আমরা আপনাদের দাবিগুলো পূরণ করার জন্য সবসময় আপনাদের পাশে থাকবো। আপনারাও একটু সচেতনতা অবলম্বন করবেন এবং ট্রাফিক আইন গুলো মেনে চলার চেষ্টা করবেন তাহলে দেখবেন সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে গেছে। তিনি সিএনজি, ব্যাটারি চালিত ভ্যান ও নছিমন এর চালকদের অতিরিক্ত গতি পরিহার করতে বলেন এবং তাদেরকে সাবধানতার সহীত মহাসড়কে চলাচল করতে বলেন।

দূর্ঘটনা প্রতিরোধে অনুষ্ঠানের সভাপতি মোঃ শহিদ উল্লাহ্ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত) হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন ও বিশেষ অতিথি জনাব আলী আহমেদ হাশমী, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ বগুড়া রিজয়ন তারা নানান নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং দুর্ঘটনা প্রতিরোধ করতে যে কাজগুলো প্রয়োজন সে সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন মহাসড়কে মোটরসাইকেল নিয়ে চলাচল করার জন্য ট্রাফিক আইন জানতে হবে এবং অতিরিক্ত গতি পরিহার করতে হবে এবং অবশ্যই হেলমেট ব্যাবহার করতে হবে। অপ্রাপ্ত বয়সী ছেলেদের হাতে মোটরসাইকেল দেওয়া যাবেনা। থ্রি হুইলার গাড়ি দুর্ঘটনা মূল কারণ বলে উল্লেখ করেন। তারা সাধারণ মানুষকে আশ্বস্ত করেন যে, আপনাদের সব দাবিগুলো পূরণের জন্য আপনাদের সাথে কাধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবো এবং বানেশ্বর হাটের ২ দিন শনিবার ও মঙ্গলবার পবা হাইওয়ে থানার টিম নিয়ে দ্রুত যানজট নিরসনের জন্য কাজ করে যাবো।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।