আমজাদ শিবলু,নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নোয়াখালী সেনবাগে জুয়ার আসর থেকে একটি লোকাল গান, দুইটি তাজা কার্তুজ, একটি ছোরা, তিনটি চাইনিজ কুড়াল উদ্ধার করা করেছে। বুধবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে কেশারপাড় ইউনিয়নের শ্রীপুর পোল সংলগ্ন এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।
তবে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশারপাড় ইউনিয়নের শ্রীপুর পোল সংলগ্ন এলাকায় ক্যাপ্টেন রিয়াদের নেতৃত্বে কিশোর গ্যাং এর জুয়া ও মাদকের আড্ডায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান করে। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা আনুমানিক ৪-৫ জন পালিয়ে যায়।
তাদের ধাওয়া করার সময় একটি লোকাল গান ও দুইটি তাজা কার্তুজ, একটি টিপ ছোরা, তিনটি চাইনিজ কুড়াল পাওয়া যায়। এ ঘটনায় কোন ব্যক্তিকে আটক করা হয়নি। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মিজানুর রহমান বলেন: অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক কারবারি ও সন্ত্রাসীদের তথ্য পেলে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।