ফরিদ মিয়া নান্দাইলঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৬নং রাজগাতী ইউনিয়নের দাসপাড়া গ্রামে দরিল্লা-কালীগঞ্জ রাস্তার পশ্চিম পার্শ্বে শুকাইজুরি নদীর পাড়ে সরকারী খাস জমিতে দাসপাড়া গ্রামের মৃত ছমেদ আলীর পুত্র আবু সিদ্দিক কর্তৃক আধা পাকা বাড়ী নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। উক্ত বাড়ী নির্মাণের কারণে দাসপাড়া গ্রামের বৃষ্টির পানি নদীতে নামতে না পারায় এলাকায় জলাব্ধতার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, বিগত আওয়ামীলীগ সরকারের সময় উক্ত আবু সিদ্দিক দলীয় প্রভাব খাটিয়ে এই সরকারী জায়গা দখলে নেয়। এলাকাবাসী ও রাজগাতী ইউনিয়নের সহকারী ভূমি অফিসার তাকে নিষেধ প্রদান করলেও সে জোর পূর্বক ঘর নির্মাণ সম্পন্ন করেছে। বর্তমানে রাস্তার কাজ শুরু হওয়ায় এবং বিদ্যুৎ লাইন সরানোর জন্য এই অবৈধ ঘর বাধা হয়ে দাড়িয়েছে। এলাকার সর্বস্তরের জনগন শুকাইজুরি নদীর পাড়ে সরকারী জায়গায় নির্মিত অবৈধ আদা পাকা ঘরটি জরুরী উচ্ছেদ করার জন্য নান্দাইল উপজেলা প্রশাসনের নিকট জোরদাবী জানিয়েছেন।