লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার শ্রী শ্রী ভবতারিণী কালীমন্দিরে শুক্রবার (১০ জানুয়ারি) ভোর রাতে চুরির ঘটনা ঘটে। চোরেরা মন্দিরের দরজা ভেঙে প্রায় ৩ লাখ টাকার স্বর্ণের চেন, একটি মুকুট ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। মন্দিরের সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অরুণ কুমার দাস জানান, সকালে মন্দিরে গিয়ে দরজা ভাঙা এবং টিউবওয়েল হাতল নাই দেখে কমিটির সদস্যদের খবর দেন। পরে মন্দিরে গিয়ে স্বর্ণের ৩টি চেন, একটি মুকুট ও অষ্টধাতুর প্রতিভা চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।সুশান্ত কুমার সিংহ এলাকার প্রাচীন সম্ভ্রান্ত হিন্দু পরিবার গুলোর একজন সদস্য তিনি বলেন, “আমাদের জীবদ্দশায় আমরা এরকম কখনো দেখি নাই।
আমরা হিন্দু-মুসলিম সব সময় মিলেমিশে কয়েক পুরুষ ধরে বসবাস করেছি। গত কয়েক বছর ধরে পরিবেশ পরিস্থিতি আর আগের মত নাই, খুব সংশয় ও নিরুপায় ভাবে জীবন যাপন করছি। আমার আবেদন থাকবে প্রকৃত দোষী ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং কোন নিরঅপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয়।”
এ ঘটনার পর লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা মন্দির পরিদর্শন করেন এবং চোরদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। মন্দিরে পুলিশ মোতায়ন করা হয়েছে এবং তদন্ত চলমান। মন্দির কমিটির সাধারণ সম্পাদক জানান, এই ধরনের ঘটনা পূর্বে ঘটেনি, ফলে হিন্দু সম্প্রদায়সহ সকলের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং অপরাধীদের খুঁজে বের করার প্রচেষ্টা চলছে।