মোহাম্মদ তারেক ,রামগঞ্জ প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে এই প্রথম আধুনিক নূরানী, হিফ্জ, ও জেনারেল শিক্ষার সম্বনয়ে শুভ উদ্বোধন আলী আহমেদ ক্যাডেট মাদ্রাসা
বুধবার (১ জানুয়ারি ) সকাল ১১ টায় উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে, বাংলাবাজার সংলগ্ন পশ্চিম পাশে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয় ।
প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ আল আমিন এর সঞ্চালনায় , প্রতিষ্ঠাতা পরিচালক জনাব রফিকউল্ল্যা এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জনাব আব্দুল মান্নান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনোয়ার হোসেন মাদানী
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মাহমুদ মিলন প্রধান শিক্ষক স্কলার্স স্কুল এন্ড কলেজ, জনাব বোরহানউদ্দিন সভাপতি লতিফগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি, মোহাম্মদ ইসমাইল হোসেন, দেওয়ান মোহাম্মদ ইউসুফ,বিল্লাল হোসেন পাটোয়ারী, মোহাম্মদ তারেক, হাফেজ ফারুক সহ স্কলার্স স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রতিষ্ঠাতা ও পরিচালক রফিক উল্ল্যা বলেন, আমাদের একটি প্রতিষ্ঠানকে আমরা রামগঞ্জের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের রূপান্তরিত করতে সক্ষম হয়েছি আলি আহমেদ ক্যাডেট মাদ্রাসাকেও আমরা এই জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের রূপান্তরিত করব। আপনারা নির্দ্বিধায় আপনাদের বাচ্চাদের আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন আমরা হাতে কলমে তাদেরকে শিক্ষা দিব নূরানী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায়ও তারা শিক্ষিত হয়ে এ সমাজে ভূমিকা রাখবে।