মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

বুরো বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ

শাঈফূল কয়রা(খুলনা): খুলনা জেলার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চল কয়রা উপজেলা হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের প্রকোপবৃদ্ধি পাওয়ায় শীতবস্ত্রের অভাবে বিপাকে পড়েছেন অসহায় ও নিম্ন আয়ের  মানুষেরা।এসব অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাড়াতে  “বুরো বাংলাদেশ” শীতার্তদের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ কর্মসূচি শুরু করেছে। দেশের বিভিন্ন স্থানের মতো  এই কার্যক্রমের মাধ্যমে কয়রায়  ৫শ,তাধিক […]

নিউজ ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৪, ২১:১৯

শাঈফূল কয়রা(খুলনা):

খুলনা জেলার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চল কয়রা উপজেলা হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের প্রকোপবৃদ্ধি পাওয়ায় শীতবস্ত্রের অভাবে বিপাকে পড়েছেন অসহায় ও নিম্ন আয়ের  মানুষেরা।এসব অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাড়াতে  “বুরো বাংলাদেশ” শীতার্তদের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ কর্মসূচি শুরু করেছে। দেশের বিভিন্ন স্থানের মতো  এই কার্যক্রমের মাধ্যমে কয়রায়  ৫শ,তাধিক ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার ( ৩০ ডিসেম্বর) সকাল ১১টায় কয়রা শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজ মাঠে “বুরো বাংলাদেশ” শীতার্তদের মাঝে শীতবস্ত্র  (কম্বল) বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
বুরো বাংলাদেশ খুলনার আঞ্চলিক ব্যাবস্থাপক বাবুল কুমার সাহা,র  সভাপতিত্বে ও উর্ধ্বতন প্রশিক্ষক  মাহবুব হাসানের   সঞ্চলনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাস, বিশেষ অতিথী ছিলেন ‘বুরো বাংলাদেশ ‘খুলনার বিভাগীয় ব্যবস্থাপক   আল আমিন খান , এতে আরও বক্তব্য রাখেন কয়রা শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ আবু বকর সিদ্দীক, কয়রা থানার এস আই এম আব্দুস সামাদ , ,  বুরো বাংলাদেশ খুলনা এলাকা ব্যবস্থাপক  মোঃ আইনুল হোসেন, পাইকগাছা শাখার ব্যবস্থাপক মোঃ কামাল পাশা , কয়রা শাখা ব্যাবস্থাপ খান আহম্মেদ শরীফ, সাতক্ষীরা এলাক ব্যাবস্থাপক মোঃ আবু সাইদ সহ কয়রা শাখার সকল কর্মকর্তাবৃন্দ
৬ নং কয়রা গ্রামের ষাটউর্ধ্বো উর্মিলা মন্ডল  বলনে,  এই শীতে অনেক কষ্ট করে রাত পার করতে হয়। একটা কম্বলের খুব দরকার ছিল। শীতের সময়টা খুবই কষ্টকর। কিন্তু আজ যখন কম্বল পেলাম, মনে হলো কিছুটা শান্তি পেতে পারব। আমি এই কম্বলটা পেয়ে খুব খুশি ।
বুরো বাংলাদেশ খুলনার বিভাগীয় ব্যবস্থাপক   আল আমিন খান বলেন,  শীতের কারণে অনেক মানুষের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। বিশেষ করে, গৃহহীন এবং নিম্নআয়ের মানুষদের জন্য এই শীতে বাইরে থাকার কথা চিন্তা করাও অনেক কঠিন। তাদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যৎে আমাদের এ ধরনের কার্য্যক্রম অব্যাহত থাকবে।  আর্থিক সেবার পাশাপাশি র‍্যমিটেন্স কর্মসূচী স্বাস্থ্য , শিক্ষা,   শিক্ষাবৃত্তি, পানি ও পয়ঃ নিষ্কাষন,  বাল্য বিবাহ, এছাড়া বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্প ও দূর্যোগ ব্যাবস্থাপনা কর্মসূচী নিয়ে  বুরো রো বাংলাদেশ সেবামূলক কাজ করে থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাস বলেন,এই শীতবস্ত্র (কম্বল)গুলো শীতার্ত মানুষের কিছুটা হলেও  কষ্ট কমাবে এবং তাদের জীবনযাত্রা সহজ করবে। তবে, শীতকালীন সহায়তা শুধু আজকের দিনে নয়, বরং পুরো শীত মৌসুমে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বদা জনগণের পাশে আছি এবং তাদের যে কোন প্রয়োজনে দ্রুত সহায়তা প্রদান করতে প্রস্তুত।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।