মোহাম্মদ তারেক (রামগঞ্জ প্রতিনিধি):
রামগঞ্জ উপজেলার কৃতি সন্তান-বীর মুক্তিযোদ্ধা, বরেন্য শিক্ষাবিদ, আহম্মেদ আবদুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান ও ফরিদ আহম্মেদ ভূইয়া একাডেমির প্রতিষ্ঠাতা ফরিদ আহম্মেদ ভূইয়া রামগঞ্জ উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মনোনিত হয়েছেন।
শুক্রবার রাতে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রধান উপদেষ্টা ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের উপস্থিতিতে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ ফারুক হোসেন এ ঘোষণা দেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের প্রেস উইংয়ের সিনিয়র সহকারি সচিব ফয়েজ আহম্মেদ।
এর পূর্বে সদস্যদের সর্বসম্মতিক্রমে সাধারণ সভায় এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ ফারুক হোসেন জানান, করোনাকালীন সময় বিনা খরচে অ্যাম্বুলেন্স সেবা, অক্সিজেন সেবা, লাশ দাফন টীমের সদস্যদের সুরক্ষায় পিপিই, মাস্ক, রেইনকোট, স্যানিটাইজার, গামবুট, গগলসসহ সুরক্ষা সামগ্রী প্রদান, অসহায় দুস্থদের মাঝে চাল-ডাল তেল নুনসহ খাদ্য সামগ্রী বিতরণ, বন্যার্তদের জন্য মানবিক সব ধরনের কার্যক্রম ও সম্প্রতি রামগঞ্জ উপজেলাবাসীর অভিশাপ রামগঞ্জ-হাজীগঞ্জ বিরেন্দ্র খাল থেকে ময়লার ভাগাড় পরিস্কারে বিশেষ ভূমিকা রাখায় রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মনোনিত করতে পেরে আমরা খুশি।
আমাদের ভয়, উনি কখনো এ ধরনের দৃশ্যমান কাজের সাথে অংশগ্রহণ পছন্দ করেন না। উনি সবসময় নিজেকে আড়ালে রাখতে ভালোবাসেন। কিন্তু আমাদের একজন অভিভাবক দরকার, যিনি বিভিন্ন মানবিক কাজে গোপনে হলেও আমাদের সাথে রাখবেন। আমরা উনার দীর্ঘায়ূ কামনা করি মহান রাব্বুল আলামীনের কাছে।
মোঃ ফারুক হোসেন আরো জানান, করোনাকালীন সময়ে এ উপজেলার যারা রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের বিভিন্ন মানবিক কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত ছিলেন তাদের মধ্যে থেকে কয়েকজন গণ্যমান্য ও মানবিক ব্যক্তিদের ক্লাবের উপদেষ্টা পদে মনোনিত করা হবে ইনশাল্লাহ।