সেলিম শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
বিএনপির সাবেক এমপির গাড়ি বহরে হামলার মামলায় পুলিশ অভিযান চালিয়ে ১৮ ডিসেম্বর (বুধবার) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার শালফা গ্রাম থেকে শ্রমীকলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম (৪৫) কে আটক করেছে।
জানা যায়, বিগত ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাবেক এমপি গোলাম মো. সিরাজের প্রচারের গাড়ি বহরে কলেজরোড এলাকায় হামলা হয়। এই ঘটনায় শেরপুর থানায় গত নভেম্বর মাসের ১২ তারিখে একটি মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় মামলার নামীয় আসামী খানপুর ইউনিয়নের শালফা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে খানপুর ইউনিয়ন শ্রমীকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কে তার নিজ বাড়ি থেকে ১৮ ডিসেম্বর বুধবার দুপুর সোয়া ১২ টার দিকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, আটককৃত সাইফুল ইসলাম কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।