মোঃ আলী হোসেন ভূঁইয়া।আখাউড়া উপজেলা প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তোপধব্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
সূর্যোদয়ের পর জাতীয় পতাকা উত্তোলন করা হয়।পরে উপজেলা পরিষদ চত্বরের স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, অঙ্গসহযোগী সংগঠন,আখাউড়ার সাংবাদিকরাসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
উপজেলা প্রশাসন মোগড়া দরুইন গ্রামে শহিদ সিপাহী মো: মোস্তফা কামালে সমাধিসহ গণকবর, মুক্তিযোদ্ধের স্মৃতি সম্বলিত সেনারবাদি, আজমপুর ও ধাতুরপহেলায় পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করে। শেষে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দেয়া হয়।
দুপুরে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, জাতির জন্য শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গির্জা অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা হয়।