কয়রা প্রতিনিধি :
খুলনা জেলার কয়রা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে (সোমবার) ১৬ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, কয়রা থানা পুলিশ, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, কয়রা উপজেলা প্রেসক্লাব, প্রেসক্লাব কয়রা, আইনজীবী সমিতি, পুজা উদযাপন পরিষদ, কয়রা সরকারী মহিলা কলেজ, কপোতাক্ষ মহাবিদ্যালয়, কয়রা বাজার কমিটি, কয়রা ব্লাড ব্যাংক, উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকাল ৮.৩০ মিনিট আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও পরে বিজয় দিবস মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুলী বিশ্বাস, কয়রা থানা অফিসার ইনচার্জ জনাব ইমদাদুল হক,মুক্তিযোদ্ধা কমান্ডার সাংবাদিক মাওলা বক্স, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর মাওলানা মিজানুর রহমান সহ অন্যান্য মেহমানবৃন্দ।
ক্রীড়া অনুষ্ঠান শেষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আবুল কালাম আজাদ ও মো: মেসবাহ উদ্দিনের পরিচালনায় সম্বর্ধনা অনুষ্ঠানে আলোচনায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ ইমদাদুল হক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাংবাদিক মাওলা বক্স,জামায়াতে ইসলামি আমীর মাওলানা মিজানুর রহমান, ছাত্র প্রতিনিধি এস এম গোলাম রব্বানী, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং শহরের প্রধান প্রধান সড়ক জাতীয় পতাকা দ্বারা সজ্জিত করা হয়।