মজিবর রহমান,মঠবাড়িয়া(পিরোজপুর)প্রতিনিধি
প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা,পরিবেশের ভারসাম্য সুরক্ষা ও বজ্রপাত থেকে রক্ষা পেতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা থেকে নিজামিয়া পর্যন্ত রাস্তার দুই পাশে পাঁচ কিলোমিটার জুড়ে তাল গাছের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত তাল গাছের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপজেলা বন কর্মকর্তা সুরেশ চন্দ্র মিস্ত্রি,
গণমাধ্যম কর্মী,সমাজ সেবক,জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মঠবাড়িয়া উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম জানান,পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য সকল রাস্তায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গাছ রোপণ করা হবে।
বার্তা প্রেরক,মজিবর রহমান
মঠবাড়িয়া