গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ব্যবসায়ী, কালিগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সাবেক জি এস, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মনির উদ্দিন মিঠুর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোড মুক্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৬ই ডিসেম্বর শুক্রবার রাত ৮.৩০ ঘটিকার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে তার ব্যবসায়িক কার্যালয় সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক খারুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ ফজলুল হক, পৌর বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন আহমেদ,
তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল্লাহ মাস্টার, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদ, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাজম মোহাম্মদ, বিএনপি নেতা আলাউদ্দিন ফরাজী, কালিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর রুহুল আমিন, মোমেন আকন্দ, স্বেচ্ছাসেবক দলের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক হোসেন চৌধুরী শাওন, ছাত্রদল নেতা আবু বকর সিদ্দিক সহ বিএনপি ও তারঙ্গ সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।