মোঃ মিরাজ হোসাইন, দৌলতখান (ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলার উপশহর খ্যাত বাংলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের নতুন কমিটি কতৃক ব্যবসায়ী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ওই মার্কেটের সকল ব্যবসায়ীবৃন্দ। ওই মার্কেটের ১৮০ টি দোকানের সকল ব্যবসায়ীগণ মানববন্ধনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
এসময় বাংলাবাজার মসজিদ মার্কেটের সকল ব্যবসায়ীবৃন্দ ভোলা জেলা প্রশাসক ও ভোলা-২ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব হাফিজ ইব্রাহীম এর দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা দাবি করেন নতুন কমিটি বিলুপ্ত ঘোষণা করে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ কমিটি ঘোষণা করতে হবে।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকালের দিকে বাংলাবাজার মসজীদ মার্কেট ব্যবাসয়ীরা এ মানববন্ধনের আয়োজন করেন। ওই মার্কেটের এক ব্যবসায়ী বলেন, আমরা স্বাধীনভাবে ব্যবসা করতে চাই। নিজের টাকা দিয়ে ব্যবসা করি। কেন চাঁদাবাজকে চাঁদা দিয়ে ব্যবসা করবো।
আজকে কেনো আমরা ব্যবসায়ীরা চাঁদাবাজ কতৃক হেনস্তার শিকার হবো। আমরা তো কারো টাকা দিয়ে ব্যবসা করি না। মসজীদ মার্কেট কে মোটা অংকের এডভান্স ও মাসিক ভাড়া দিয়ে ব্যবসা-বাণিজ্য করি । তাহলে কেনো চাঁদাবাজ কে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে? আমরা এর থেকে নিরোসন চাই। আমরা নতুন কমিটি বিলুপ্ত চাই।
ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিশ্বাস সুজের মালিক সাদিক বিশ্বাস, হাজী ট্রেইলার্সের মালিক হাজী শফিউল্লাহ, সু ক্লাবের মালিক হুমায়ুন কবির, A to Z দোকান মালিক সিদ্দিকুর রহমান, রঙের মেলা কসমেটিক দোকানের মালিক মাহফুজুর রহমান, রাতুল ফ্যাশনের মালিক আহমেদ ইলিয়াছ সহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাবাজার মসজীদ মার্কেটের নতুন কমিটির কিছু সদস্য ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করেন। এছাড়াও বিভিন্ন দোকান বন্ধ করে দিবে বলে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে থাকেন। এছাড়াও তারা বলেন, নতুন কমিটি বিলুপ্ত করে মসজীদে যারা নিয়মিত নামায আদায় করে তাদেরকে কমিটিতে রাখতে হবে।