মুশফিক হাওলাদার , লালমোহন ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব চরউমেদ আহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ ইং সনের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে মাদ্রাসার হলরুমে উক্ত বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত বিদায় – দোয়া অনুষ্ঠানে সাবেক সুপার ও বর্তমান জাতীয় সংসদের স্পিকার মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এর ছোট ভাই আলহাজ্ব মাওঃ মোঃ আবুল বাসার আজাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খায়রুল হাসান কাঞ্চন,
অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ ইকবাল হোসেন, উত্তর রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অত্র প্রতিষ্ঠানের সাবেক কৃতি ছাত্র মোঃ ইব্রাহিম খলিল , মোঃ আক্তার হোসেন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখছেন সিনিয়র শিক্ষক মোঃ সোলায়মান, সহ সুপার মাওঃ মোঃ ইব্রাহিম খলিল, সুপার মাওঃ মোঃ অলিউল্যাহ প্রমূখ।
জানাযায়, অত্র প্রতিষ্ঠান থেকে এবছর ৪০ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করবেন।