মাসুম হোসেন , শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের পান্নাথপুর গ্রামে। নিহত যুবকের নাম আরিফ শিকদার (২৪) রাতের কোন এক সময়ে বাড়িতে নিজ ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দেয়।
বাড়ির লোকজন সকালে ডাকা ডাকি করলে কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে আড়ার সাথে লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে শাহজাদপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
একই বাড়ির বাসিন্দা ও এলাকাবাসি জানান, শিকদার পেশায় একজন রাজমিস্ত্রি সে বেশ কিছু দিন আগে একবার স্টক করে। তার পর আবার কাজ করতে গিয়ে পায়ে বড় ধরনের আঘাত পায় এবং পায়ে অপারেশন করা হয়। সকালে বাড়ির লোকজন আড়ার সাথে ঝুলতে দেখে ডাক চিৎকার দেয়। সে হয়তো রাতের কোন এক সময় এ কাজ করে।
নিহত শিকদারের বড় ভাই রুবেল শিকদার বলেন, পরিবারের কারো সাথে কোন ঝগড়া বিবাদ হয়নি তারপরও যে সে কেন এমন কাজ করলো?
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি ঘটনাস্থলে।