মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি
বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস)-এর আয়োজনে বাংলাদেশে তঞ্চঙ্গ্যা কেন্দ্রীয় বিষু মেলা উদযাপন ও জাতীয় ঘিলাখেলা গোল্ডকাপ টুর্ণামেন্ট ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় রোয়াংছড়ি উপজেলার বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস)-এর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ না আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরীর।,
এসময় আরো উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলার নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি,রোয়াংছড়ির থানার ইনচার্জ হুমায়ূন কবির সহ আয়োজক কমিটির উপদেশ উপদেষ্টা বৃন্দ
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহবায়ক বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কেন্দ্রীয় বিষু মেলা উদযাপন কমিটির সভাপতি উজ্জল তঞ্চঙ্গ্যা,
প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন
বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস)-এর আয়োজনে কেন্দ্রীয় বিষু মেলা ও জাতীয় ঘিলাখেলা গোল্ডকাপ টুর্ণামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত।
বিষু মেলা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করে। পাশাপাশি এই টুর্ণামেন্ট তরুণদের খেলাধুলায় উৎসাহিত করবে এবং একটি সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে।
এ সময় তিনি তঞ্চঙ্গ্যা বর্ণমালার সংরক্ষণ ও চর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি পাহাড়ের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান নিয়েও আলোচনা করেন। আগামী বছর এই উৎসব উপজেলায় না করে বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে আয়োজন করার অনুরোধ জানান এবং এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় অনুষ্ঠান প্রাঙ্গনে হাজারো নারী-পুরুষ ও তরুণ-তরুণীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সবশেষে, তিনি এই আয়োজনের সার্বিক সফলতা কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।