মোঃ হাসনাইন আহম্মেদ , ভোলা প্রতিনিধি
ভোলায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আব্দুল মমিন (৩২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবুল কাশেম।
আটক আব্দুল মমিন ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া জেলার যাত্রাপুর থানার বাঁশপুকুর গ্রামের বসার আলীর ছেলে।
কোস্টগার্ড জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অনুপ্রবেশের বিষয়টি স্বীকার করেন মমিন।
কোস্টগার্ড আরও জানায়, আত্মগোপনে থাকার উদ্দেশ্যে গেল মঙ্গলবার দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে মাদকপাচারকারী চক্রের সঙ্গে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে ভোলায় আসেন তিনি।
পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।