সাইফুল ইসলাম , কলাপাড়া(পটুয়াখালী) :
মহিপুর থানা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান স্বেচ্ছায় পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় মহিপুর থানা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলে যোগদান করেন। এ সময় থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুল তুলে দিয়ে তাঁর আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান পারভেজ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হাওলাদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র নেতা হাফেজ আঃ বারেক, সাধারণ সম্পাদক মোঃ সজিব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আয়ুব আলী এবং ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের সদস্য হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
যোগদানকালে সিদ্দিকুর রহমান বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র, নাগরিক অধিকার ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির প্রতি আস্থা রেখে তিনি নতুনভাবে পথচলা শুরু করেছেন।
তিনি আরও সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন, যাতে ভবিষ্যতে জনগণের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারেন।
এ সময় থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান পারভেজ বলেন, দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন নেতাকর্মীদের আগমন সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রমকে বেগবান করবে।