মাসুম হোসেন , শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ফসলি জমি থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
(১১ই এপ্রিল শনিবার) দুপুর আড়াইটার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়া চিতুলিয়া এলাকায় ঘাস ক্ষেত থেকে মরাদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোতাজিয়া ইউনিয়নের চড়া চিতুলিয়া গ্রামের প্রতিদিনের ন্যায় কৃষকরা মাঠে কাজ করতে যান। এ সময় ঘাস ক্ষেতের মাঝখানে একটি গলাকাটা মরাদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে শাহজাদপুর থানা পুলিশ দ্রুত এসে লাশটি উদ্ধার করে।
এলাকাবাসী জানান, উদ্ধার হওয়া কিশোরের গলায় গভীর ক্ষতের চিহ্ন রয়েছে এছাড়াও তার মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে তবে মরাদেহের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। নিহতের বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর ধারণা করা হচ্ছে। এদিকে মরাদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসব জনতা ভিড় জমান।