নীলফামারীর ডোমারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বনামধন্য প্রতিষ্ঠানের নকল পণ্য সরবরাহ, নিষিদ্ধ পলিথিন ব্যবহার এবং অবৈধভাবে তেল মজুদের অভিযোগে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ২লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে , মেসার্স ফারুখ ট্রেডার্সকে এক লক্ষ টাকা, সাবেত ট্রেডার্সকে ৫০হাজার টাকা এবং মেসার্স শহিদুল অ্যান্ড সন্সকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে র্যাব-১৩ সিপিসি-২, নীলফামারী সেনাবাহিনী ও আনসার সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির এবং নীলফামারী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রায়হান আহমেদ অর্নব।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী জানান, র্যাব, সেনাবাহিনী ও আনসার বাহিনীর অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোজ্য তেল মজুদ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বনামধন্য প্রতিষ্ঠানের নকল পণ্য সরবরাহ এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহার অভিযোগ ছিলো। ৩টি প্রতিষ্ঠানকে মোট ২লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরকম অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।