বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

মেহেরপুরে জ্বালানী তেলের কৃত্রিম সংকট

মজনুর রহমান , মেহেরপুর বহিরাগতরা ভীড় জমাচ্ছেন এখানকার পাম্পে ॥ কেউবা করছেন চড়ামূল্যে বিক্রি ॥ মেহেরপুরে সবচেয়ে আলোচিত ঘটনা জ্বালানী সংকট| অনেকেই জ্বালানী সরবরাহ কম উল্লেখ করলেও মাঠ পর্যায়ে দেখা গেছে ভিন্ন চিত্র| মধ্যপ্রচ্যে যুদ্ধের কারনে তেল সংকট দেখা দিতে পারে মর্মে অনেকেই মেহেরপুরের তেল পাম্পে এসে মোটর সাইল ও কন্টেইনারে তেল নিয়ে তা মজুদ করছেন| আবার […]

মেহেরপুরে জ্বালানী তেলের কৃত্রিম সংকট

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৯ এপ্রিল ২০২৬, ১৮:০০

মজনুর রহমান , মেহেরপুর

বহিরাগতরা ভীড় জমাচ্ছেন এখানকার পাম্পে ॥ কেউবা করছেন চড়ামূল্যে বিক্রি ॥ মেহেরপুরে সবচেয়ে আলোচিত ঘটনা জ্বালানী সংকট| অনেকেই জ্বালানী সরবরাহ কম উল্লেখ করলেও মাঠ পর্যায়ে দেখা গেছে ভিন্ন চিত্র| মধ্যপ্রচ্যে যুদ্ধের কারনে তেল সংকট দেখা দিতে পারে মর্মে অনেকেই মেহেরপুরের তেল পাম্পে এসে মোটর সাইল ও কন্টেইনারে তেল নিয়ে তা মজুদ করছেন| আবার সেই তেল চড়ামূল্যে বিক্রি করছেন গোপনে|

এ জন্যই প্রতিনিয়ত ভীড় বা লম্বা লাইন দেখা যাচ্ছে পোম্প গুলোতে| ম্যাজিস্ট্রেটের বা ট্যাগ অফিসারের উপস্থিতি কোন কাজেই আসছে না| ফলে ঝগড়া বিবাদ লেগেই আছে সবখানে| জেলার বাইরের বাইকাররা ভীড় জমাচ্ছেন পাম্পগুলোতে| তবে প্রশাসন বলছে শৃঙ্খলা ফেরাতে প্রশাসন কাজ করছে|

জানা গেছে, জেলায় মোট তেলপাম্প রয়েছে ১৫ টি| একদিন পরপর সেখানে তেল দেয়া হয়| প্রতিটি তেল পাম্পে দেড় থেকে দুই কিলোমিটার লম্বা লাইন দেখা যায়| কোন কোন পাম্পে ৩০০ টাকার তেল আবার কোন কোন পাম্পে ৫০০ টাকার তেল দেয়া হয়| ডিজেলের ক্ষেত্রে হারভেস্টারে তেল নিতে কৃষি অফিসারের প্রত্যয়ন লাগে| ট্রাক্টর বা স্যালো মেশিনের জন্য লাইনে তেল নিতে হয়|

স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলে ফুয়েল কার্ড করতে পারেন নি এমন সব বাইকাররা গাংনী বিভিন্ন পাম্পে এসে তেল নিয়ে যাচ্ছে| অনেকেরই গাড়ির কোন কাগজপত্র নেই| স্থানীয় কিছু প্রভাবশালীদের আশীর্বাদে তারা বেশি করে তেল নিয়ে তা গাগি থেকে আনলোড করে আবারো তেল নিতে আসছেন|

এতে বাইকারদের দীর্ঘ লাইন আরো দীর্ঘ হচ্ছে| কিছু বলতে গেলেই শুরু হচ্ছে হাঙ্গামা| আবার অনেকেই ট্রাক্টর বা কন্টেইনারে করে তেল নিয়ে গোপনে মজুদ করছেন| ইতোমধ্যে গাংনী ও মেহেরপুরে প্রশাসন অভিযান চালিয়ে সেই তেল জব্দ করেছেন|

পাম্পের শ্রমিকরা জানান, যে মোটর সাইকেল আজকে তেল নিচ্ছে সেই মোটর সাইকেলই একদিন পরে তেল নিতে আসছে| এমনকি এক পাম্প থেকে তেল নিয়ে আবার অন্য পাম্পে লাইন দিচ্ছেন| তেল নিয়ে মোটর সাইকেল থেকে বের করে বোতলজাত করে অন্য লোকের কাছে বিক্রি করছেন চড়া দামে|

এ অভিযোগ সকলেরই মুখে মুখে| ৫০০ টাকার তেলে অন্ততঃ ৫/৭ দিন চলা কথা| অথচ একদিন পরই লাইনে দাড়াচ্ছে মোটরসাইকেল গুলোর মালিক| ফলে তেল দিয়ে সংকুলান করা সম্ভব হচ্ছে না|

নাম প্রকাশ না করার শর্তে পাম্প মালিকের শ্রমিকরা জানান, পাম্পে স্থানীয়দের প্রভাব বেশি| যারা লাইনে দাড়িয়ে থাকছে ঘন্টার পর ঘন্টা তারা তেল পাচ্ছেন না অথচ স্থানীয়রা প্রভাব খাটিয়ে তাদের অনুগতদেরকে তেল দিতে বাধ্য করছেন| এতে বাইরের লোকজন পাম্পের শ্রমিক ও স্থানীয়দের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটছে|

সম্প্রতি গোপালনগর রুপক তেলপাম্পে এক বিএনপি নেতাকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়| পরে সকলে বলে মিমাংশা করেন| অনেকেই তেল নিয়ে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা লিটারে বিক্রি করছেন| ঙযাদের মোটরসাইকেল ও স্যালোমেশিন আছে তাদের বাড়িতে তল্লাশী চালালে মজুদকৃত তেল পাওয়া যাবে|

বেশ কয়েকজন মোটরসাইকেল মালিক ও কৃষকের সাথে কথা বলে বাস্তব চিত্র পাওয়া গেছে| তারা জানান, তেল দেয়ার আগের রাতে তারা মোটরসাইকেল ও ডিজেলের জন্য কনটেইনার রেখে পাম্পের পাশে ঘুমিয়ে থাকেন| সকালে তেল দেয়া শুরু হলেশুরু হয় যাচাই বাছাই|

মোটর সাইকেল চালকদের কিছুটা সস্তি মিললেও ১২/১৩ ঘন্টা অপেক্ষা করার পর কৃষক পাচ্ছেন ২০০ টাকা থেকে ৫০০ টাকার তেল| এতে সেচ কাজ চলে না| ভরা মৌসুমে সেচ দিতে না পারলে ফষলহানী হবে| 

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, তেল সুষ্ঠুভাবে বিতরণের জন্য প্রতিটি পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে| তারা সেখানে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তেল সরবরাহ করার জন্য| তারপরও কোন সমস্যা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন| তারা মোটরসাইকেলের ˆবধ কাহজপত্র দেখে তেল দিচ্ছেন|

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।