নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কৃষকের গোয়ালা ঘর থেকে ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চুরচক্র। এতে নিঃস্ব হয়ে গেছে কৃষক। বুধবার রাতের মাইঝকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের গোয়াল ঘর থেকে এ গরু চুরি হয়।
পরিবার সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার মাইঝকান্দি গ্রামের মো: আবুল হোসেন কৃষি কাজের সাথে গরু লালন পালন করতেন। এটি লাভজনক মনে করে তাঁর ছেলে মোফাজ্জল হোসেন ও উজ্জ্বল হোসেন কৃষি কাজের পাশাপাশি ছোট পরিসরে একটি গরুর খামার শুরু করেন। বছর না ঘুরতেই তাদের গোয়াল ঘর থেকে বুধবার রাতে ৫টি গরু চুরি করে নিয়ে যায় চুরচক্র। সেই সাথে দুই ভাইয়ের লালিত স্বপ্ন বিষাদে রূপ নিয়েছে। চুরি হওয়া গরুর মধ্যে রয়েছে ৩টি ষাঁড় ও ২টি গাভী।
গরুগুলোর মালিক মোফাজ্জল হোসেন বলেন, গতকাল রাতে ১২টার দিকে গরুগুলোকে খাবার খাইয়ে আমি ঘুমিয়ে পড়ি। ফজরের আজানের সময় আমার বাবা ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখেন গরু গুলো নাই। আমরা নিঃস্ব হয়ে গেছি। আমাদের জীবনের কষ্টার্জিত সম্পদ চুরি হওয়ার মাধ্যমে স্বপ্নও চুরি হয়ে গেছে। থানায় জিডি করতে যাচ্ছি। একমাত্র প্রশাসন গরুগুলো উদ্ধার করে আমাদের স্বপ্ন বাঁচতে পারে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ বলেন, এখন পর্যন্ত গরু চুরির কোন অভিযোগ পাই নাই।অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।