পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ২০২৫ সালের জুনিয়র এবতেদায়ী, দাখিল ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ১১১ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) উপজেলা প্রশাসন কার্যালয়ের (অডিটোরিয়াম) হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম (অঃদঃ)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম ছগীর, উপজেলা একাডেমি সুপারভাইজার মো. আবুল কালাম সাঈদ, এনজেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাইসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও সাফল্য অর্জনের জন্য দিকনির্দেশনা দেন। পরে শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা স্মারক ও সনদ প্রদান করা হয়।