মো:ফারুক আহমেদ , (ঘাটাইল)
উদ্বাভননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি, এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ২দিন বিজ্ঞান মেলা শুরু হয়েছে। (৮এপৃল) বুধবার সকাল ১১টায় ঢাকা জাতীয় বিজ্ঞান প্রযুক্তি যাদুঘর তত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায়, উপজেলা প্রশাসন আয়োজিত, ঘাটাইল গন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার
(ভূমি) জাহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম পাকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নেসা প্রমুখ। জিবিজি সরকারী কলেজ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সালেহা ইউসুফজাই গান পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, ঘাটাইল গান উচ্চ বিদ্যালয়,মুকুল একাডেমির উচ্চ বিদ্যালয়, পাকুটিয়া স্কুল এন্ড কলেজ ধলাপাড়া চন্দন উচ্চ বিদ্যালয়,এমকে ডিম আর উচ্চ বিদ্যালয়, সহ উপজেলার বিভিন্ন স্কুলের অংশগ্রহণে মেলায় ২৪টি ষ্টল বরাদ্দ দেওয়া হয়।