আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে নোয়াখালীর সেনবাগে সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি প্রাঙ্গণে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ আবদুস ছাত্তার বিএসসির সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।
কর্মসূচির আওতায় ইউনিয়নের ৭টি শিক্ষা প্রতিষ্ঠান, হতদরিদ্র পরিবার, জটিল রোগে আক্রান্ত অসহায় চিকিৎসাপ্রার্থী এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীসহ মোট ৩৭টি পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাড়ানোই তাদের মূল লক্ষ্য। তারা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু সাময়িক সহায়তা নয়, বরং অসহায় মানুষের জীবনে টেকসই পরিবর্তন আনার একটি প্রয়াস। ভবিষ্যতেও শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তাদের।
স্থানীয় সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বানও জানান তারা। পাশাপাশি তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে নিয়মিত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন।