মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী বাজারে এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়| আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতি. দা.) জনাব মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন| এসময় দুটি প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় কর হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুত্র জানায়, পরিচালিত অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ, সেমাই, কসমেটিকস ও হোটেল প্রভৃতি তদারকি করা হয়| এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫২ ধারা অনুসারে লাইসেন্স ব্যতিত গ্যাস ব্যবসা পরিচালনা করার কারণে সিরাজ সাইকেল স্টোরকে ১০ হাজার টাকা এবং ফ্রীজে বাসি খাবার সংরক্ষণ ও বিক্রয় করার জন্য ধারা ৪৩ অনুসারে সামাদ হোটেলকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৩০ হাজার চাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয় ভাউচার প্রদান-সংরক্ষণ করা, মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয় করা জন্য এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য/ঔষধ ক্রয়-বিক্রয় করা হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়| সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রিয়াজ মাহমুদ ও গাংনী স্যানিটারি ইন্সপেক্টর মো মশিউর রহমান এবং জেলা পুলিশের একটি টিম| জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে|