রবিউল ইসলাম শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে ১২ ঘন্টা ব্যবধানে ২ নারীকে হত্যার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন করে ১ মহিলাকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
সহকারি পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল রবিউল ইসলাম জানান, রবিবার রাতে প্রয়োজনীয় ফোর্সসহ এক বিশেষ অভিযান চালিয়ে ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামের কৃষি ব্যাংক এর অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার মৃত আব্দুল খালেকের স্ত্রী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নিহত শাহনাজ বেগম (৭০) এর খুনের ঘটনায় জড়িত থাকার অপরাধে কুফা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী সুলতানা বেগম (৪৭) কে আটক করে থানায় নিয়ে আসে।
জিজ্ঞাসাবাদে সে খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। অপর দিক রোববার সন্ধ্যায় মোকামতলা ইউনিয়নের জাবারিপুর গ্রামের বাবু সরকারে স্ত্রী মমেনা বেগম (৬৮) পারিবারিক দ্বন্দ্বের কারনে সংঘর্ষে নিহত হয়। উক্ত মামলা আসামীদেরকে আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, ২ নারী হত্যায় দুটি পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে। এঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। মামলা মুলে তাকে সোমবার বগুড়া জেলহাজুতে প্রেরণ করা হয়েছে।