মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) সংবাদদাতা :
ভোলার লালমোহনে স্বামীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার সংবাদ শুনে স্ত্রীও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। শুক্রবার দুপুরে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চতলা (বড় ব্রিজ সংলগ্ন) গ্রামে স্বামী- স্ত্রীকে মূমুর্ষ অবস্থায় ভোলা সদর হাসপাতাল নিলে সেখান থেকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।
সেখানে শনিবার মধ্য রাতে মারা যায় স্ত্রী সালেকা বেগম (৬৫)। তবে স্বামী শাহজাহান বলিকে (৭০) মূমুর্ষ অবস্থায় অক্সিজেন মাস্ক পড়িয়ে রাখা হয়েছে।
তাদের ছোট ছেলে নুরে আলম জানান, তিনি তার মাকে রবিবার(৫ এপ্রিল) দুপুরে গ্রামের বাড়িতে দাপন করে রেখে বরিশাল মেডিকেলে বাবার পাশে থাকার জন্য চলে যায় এবং তিনি তার বাবার পাশে রয়েছেন। তার বাবা দিনমজুর ছিলেন, শুক্রবার দুপুরে কাজ থেকে আসলে হঠাৎ স্ট্রোক করেন।
এখবর শুনে মাও স্ট্রোক করেন। উভয়কে প্রথমে লালমোহন পরে ভোলা হাসপাতালে নিলে সেখান থেকে চিকিৎসক বরিশাল পাঠান। বরিশালে গত শনিবার রাতে মায়ের মৃত্যু হয়।
বাবার অবস্থাও আশংকাজনক বলে জানান ছেলে নুরে আলম। তারা চতলা গ্রামের বড় ব্রিজ এলাকায় বসবাস করেন। তারা ২ ভাই ও ৩ বোন। রবিবার সকালে বাড়িতে মায়ের দাফন হয়েছে।