মঈন উদ্দীন, বান্দরবান
বান্দরবান আল আমিন সংঘের আয়োজনে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, গুণীজন সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৫ এপ্রিল) বিকেলে বান্দরবান শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে এ পুরস্কার বিতরণী, গুণীজন সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মনজুরুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, বান্দরবান জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন, বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ বদরুল হক, আল আমিন সংঘের চেয়ারম্যান মোহাম্মদ জহিরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মনজুরুল হক বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন-এর আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের এগিয়ে নিতে এ ধরনের বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বান্দরবান আল আমিন সংঘ-এর এ মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় আল আমিন সংঘের চেয়ারম্যান মোহাম্মদ জহির বলেন, এ অনুষ্ঠানে বান্দরবান জেলার মোট ৪৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হচ্ছে। তিনি ভবিষ্যতে এ কার্যক্রম আরও বড় পরিসরে বাস্তবায়নের আশা ব্যক্ত করেন।